নীলফামারী

কিশোরগঞ্জ শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাও
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ জন শিক্ষকের সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। গত দুই মাস ধরে এসব বই না পাওয়ায় বেতন-ভাতা, অন্যান্য আর্থিক সুবিধা ও চাকরিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জটিলতার আশঙ্কা করছেন শিক্ষকেরা।

ভারত থেকে আনা ১৮ রেলকোচের পরীক্ষামূলক চলাচল আগামী সপ্তাহে
গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে আসা প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর কারখানায় পৌঁছায়। এরপর সেখানে বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কাজ শুরু হয়, ইতিমধ্যে যা শেষের পথে। আগামী সপ্তাহে প্রয়োজনীয় লোকোমোটিভ ও ক্রু ক্র্যাফটের সহায়তায় সফলভাবে ট্রায়াল রান বা পরীক্ষামূলক চলাচল

দীর্ঘ বিরতির পর আবার পড়াশোনা, ৫২ বছরে শেফালীর এইচএসসি জয়
জীবনের ৫২টি বসন্ত পেরিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ এলাকার শেফালী বেগম। দীর্ঘ শিক্ষাবিরতি, পারিবারিক দায়িত্ব ও জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

নীলফামারীতে ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল এখনো সমীক্ষা পর্যায়ে: স্বাস্থ্যের ডিজি
হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বর্তমানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক, বিশেষ করে আপনারা জানেন যে এখন ডেঙ্গু হচ্ছে। আমাদের স্বাস্থ্য ফ্যাসিলিটিগুলো, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, চিকিৎসকদের উপস্থিতি, চলমান সেবার মান—এসব বিষয় তদারকি...












