
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে এবার চাঁদা দাবি ও ডাকাতির মামলা করেছে তাঁরই এলাকার এক বাসিন্দা। মামলায় আরও ১১৬ জনকে আসামি করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা জায়গা একের পর এক উদ্ধার করছে বন বিভাগ। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার উপজেলার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া বনবিট এলাকায় অভিযান চালিয়ে ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে এরশাদের দখলে থাকা ২০০ একর বনে

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের বিরুদ্ধে ৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ব্যবসায়ী মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। তিনি দেশের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান।

রাজধানী যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় ফলের দোকানদার ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে