
দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি সহনীয় করতে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা পাঁচটি সুপারিশ করেছেন। এগুলো হলো সংকোচনমুখী মুদ্রানীতি প্রত্যাহার, সুদহার হ্রাস, মূলধনী যন্ত্রপাতি আমদানি প্রক্রিয়া সহজীকরণ, সরবরাহব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সুদৃঢ়করণ এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা।

চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরাও। তাঁরা বলছেন, ১০ হাজার টাকার গাড়ি ভাড়া ২০ হাজার টাকা হয়ে যাচ্ছে। যা শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়ছে। আইনশৃঙ্খলার উন্নয়ন করে এই চাঁদাবাজি বন্ধ করা প্রয়োজন। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে হোক আর জোর করেই হোক, চাঁদাবাজি সব সময়ই

ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি গতিশীল করতে হলে আইনশৃঙ্খলার উন্নতি করে চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে বলে দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করার পর এক বিবৃতিতে ডিসিসিআই জানায়, দীর্ঘ সময় ধরে এ ধরনের কঠোর নীতি প্রয়োগ...