
সম্প্রতি সরকারি-বেসরকারি বেশ কয়েকটি প্রতিবেদনে বাংলাদেশে দারিদ্র্যের হার বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে, যা বেশ উদ্বেগের। সামগ্রিকভাবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব হলে দারিদ্র্য বৃদ্ধির আশঙ্কা দূর হবে। তবে এ ক্ষেত্রে রপ্তানিমুখী শিল্পায়নের প্রতি বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। এ জন্য বাণিজ্য ও বিনিয়োগ নীতিমালাগুলো দ্রুত সংস্কার করতে হবে।
আজ মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ‘ডিসিসিআই জার্নাল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক পলিসি’-এর দ্বিতীয় সংস্করণ এবং ‘ট্যাক্স গাইড ২০২৫-২৬’-এর প্রকাশনা অনুষ্ঠান বক্তারা এসব কথা বলেন।
ডিসিসিআই অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বাংলাদেশ অর্থনীতির প্রবৃদ্ধি উন্নয়ন-বিষয়ক নানামুখী কার্যক্রম পরিচালনা করলেও, আমাদের সামগ্রিক অর্থনীতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, তাই এ বিষয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।’
স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে জিডিপিতে করের অবদান বাড়াতে করজাল সম্প্রসারণ, রাজস্ব প্রক্রিয়ার পুরোপুরি অটোমেশন নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণ ও সংস্কার প্রয়োজন।’
পিআরআইয়ের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের রপ্তানি আরও সম্প্রসারণ করতে বাণিজ্য ও বিনিয়োগ-বিষয়ক নীতিমালাগুলো দ্রুত সংস্কার প্রয়োজন। তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে দারিদ্র্যও দূর হবে। তবে এ ক্ষেত্রে রপ্তানিমুখী শিল্পায়নের প্রতি বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।
এনবিআরের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, ‘ঢাকা চেম্বার কর্তৃক প্রকাশিত ট্যাক্স গাইডটি দেশের সর্বস্তরের করদাতাদের অনলাইন কর প্রদান প্রক্রিয়াকে আরও সহজতর করবে। ইতিমধ্যে প্রায় ২০ লাখ করদাতা অনলাইন প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে করা প্রদান করেছে এবং ৫০ লাখ মানুষ চলতি বছরে এ ব্যবস্থায় কর প্রদান করবে বলে এনবিআর প্রত্যাশা করছে।’
আবুল কালাম কায়কোবাদ আশা প্রকাশ করে বলেন, ‘অনলাইনভিত্তিক কর প্রদান ব্যবস্থা জনগণের মাঝে স্বস্তি আনয়নের পাশাপাশি হয়রানি দূর করবে, সেই সঙ্গে দেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে।’
এ সময় ঢাকা চেম্বারের সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি ( ১১.৬৬৪ গ্রামে প্রতি ভরি) স্বর্ণালংকারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা। যা গতকাল বুধবার ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
৫ ঘণ্টা আগে
গ্যাস-সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রপ্তানি আদেশ কমে যাওয়ায় গত তিন বছরে দেশের প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে পোশাক উৎপাদনের ব্যয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বর্তমানে অধিকাংশ কারখানা সক্ষমতার অর্ধেকের কম উৎপাদন করতে পারছে।
১১ ঘণ্টা আগে
টাকা ফেরতের দরজা খুলতেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের আমানত তোলার আবেদনের হিড়িক পড়েছে। পাঁচ সংকটাপন্ন ব্যাংককে একীভূত করে গঠিত হওয়া এই সম্মিলিত ইসলামী ব্যাংকে গত মঙ্গলবার থেকে গ্রাহকদের আবেদন গ্রহণের কার্যক্রম শুরু হয়।
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলোর কাছে দীর্ঘদিন ধরে কম খরচে পণ্য তৈরির সবচেয়ে ভরসার জায়গা ছিল বাংলাদেশ। তবে দেশের ভেতরে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের ঘাটতি, ক্রমাগত উৎপাদন খরচ বৃদ্ধি, চট্টগ্রাম বন্দরের ধীরগতি এবং দীর্ঘ লিড টাইমের (পণ্য উৎপাদন ও সরবরাহের সময়সীমা)...
১৩ ঘণ্টা আগে