মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করার পর এক বিবৃতিতে ডিসিসিআই জানায়, দীর্ঘ সময় ধরে এ ধরনের কঠোর নীতি প্রয়োগ করা সত্ত্বেও মূল্যস্ফীতি কমেনি, বরং উৎপাদনমুখী অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ডিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়, বেসরকারি খাতে ঋণের প্রবাহ বর্তমানে গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০২৫ সালের ডিসেম্বরে এই ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ১ শতাংশে। সুদের অস্বাভাবিক উচ্চ হারের কারণে ঋণের ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি কার্যত স্থবির হয়ে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ অর্থবছরে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ছিল ২৪ দশমিক ১৮ শতাংশ, যা ২০২৫ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৮ শতাংশে। ব্যবসায়ীরা মনে করছেন, এমন অকার্যকর মুদ্রানীতির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।
মুদ্রানীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ডিসিসিআই বলেছে, একদিকে কঠোর মুদ্রানীতির কথা বলা হচ্ছে, অন্যদিকে ব্রড মানি প্রবৃদ্ধি জুন ২০২৫-এর ৭ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ৯ দশমিক ৬ শতাংশ হয়েছে। এর মানে হলো অর্থনীতিতে মুদ্রার সম্প্রসারণ ঘটছে, যা নীতির অসামঞ্জস্যতাকে স্পষ্ট করে। রপ্তানি খাতের চিত্রও উদ্বেগজনক। গত ছয় মাসে রপ্তানি ধারাবাহিকভাবে কমেছে এবং ২০২৫ সালের ডিসেম্বরে তা ঋণাত্মক ১৪ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পর গঠিত সরকারের কাছে একটি ‘প্রবৃদ্ধিবান্ধব’ মুদ্রানীতি প্রত্যাশা করছে ঢাকা চেম্বার। তারা নীতিহার কমানোর পাশাপাশি রাজস্ব ও মুদ্রা ব্যবস্থাপনার মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে। ডিসিসিআই মনে করে, অতিমাত্রায় কঠোর মুদ্রানীতি দীর্ঘায়িত করলে বিনিয়োগ ও কর্মসংস্থান পুনরুদ্ধার সম্ভব হবে না।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৫ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৫ ঘণ্টা আগে