
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার এক সপ্তাহ পরও নিখোঁজ স্বজনদের খোঁজে হাহাকার চলছে। মর্গগুলোতে মরদেহ রাখার জায়গা ফুরিয়ে যাওয়ায় অনেক মরদেহ দাফন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিখোঁজ ও নিহতদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে কর্তৃপক্ষ।

ফ্রান্সের আর্থার কেরমালভেজেন ও অড্রে—দুজনই শুক্রাণু দাতার মাধ্যমে জন্ম নেওয়া সন্তান। ২০১০ সালে দাতা-সন্তানদের অধিকার নিয়ে কাজ করা একটি অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। অড্রের ভাষায়, ‘সেটি ছিল প্রথম দেখাতেই প্রেম।’

পঞ্চগড়ে এক নারীর দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। ডিএনএ রিপোর্ট ও মামলার নথি পর্যালোচনা করে আদালত মামলাটি খারিজ, আসামিদের অব্যাহতি এবং বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭ ধারায় মামলা করার অনুমতি দিয়েছেন।

সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টের জামিনে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদিকে মামলার তদন্তে নতুন অগ্রগতির অংশ হিসেবে আরও দুই সন্দেহভাজনের রক্তের নমুনা সংগ্রহ করে তুলনামূলক ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।