
পঞ্চগড়ে এক নারীর দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালতের নথিপত্র, পুলিশের চূড়ান্ত প্রতিবেদন এবং ডিএনএ রিপোর্ট পর্যালোচনা করে মামলাটি খারিজ করা হয়েছে। একইসঙ্গে সব আসামিকে অব্যাহতি দিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সংশ্লিষ্ট নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
আজ রোববার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ ও আদেশের জন্য দিন ধার্য ছিল। এ সময় আসামি ও রাষ্ট্রপক্ষ উভয় পক্ষ আদালতে উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ জুলাই পঞ্চগড় সদর থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেন। এজাহারে বলা হয়, ৪ জুলাই রাত ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার তিন মাইল এলাকায় তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা এবং অজ্ঞাত ২-৩ জন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে জানায়, অভিযোগটি মিথ্যা।
ওই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে কোনো নারাজি আবেদন করা হয়নি। তদন্তে জব্দ করা আলামতের ডিএনএ রিপোর্ট বিশ্লেষণেও আসামিদের ডিএনএ-র মিল পাওয়া যায়নি।
তদন্তে আরও প্রমাণিত হয়, বাদী অন্য এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ১২ আগস্ট এ মামলার রায় দেওয়া হয়। বিষয়টি আজ জানাজানি হয়।
মিথ্যা মামলা দায়ের করায় সংশ্লিষ্ট নারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭ ধারা অনুযায়ী প্রসিকিউশন বা মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, ‘আদালত মামলার সমস্ত নথিপত্র, পুলিশ প্রতিবেদন এবং ডিএনএ রিপোর্ট অত্যন্ত সতর্কতার সাথে পর্যালোচনা করেছেন। পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ শেষে আদালত যে রায় দিয়েছেন, তা সম্পূর্ণ ন্যায়সংগত ও আইনসম্মত হয়েছে। এর মাধ্যমে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো এবং প্রকৃত অপরাধের বাইরে মিথ্যা মামলা দায়েরের প্রবণতার বিষয়ে একটি সঠিক আইনি বার্তা পৌঁছে গেল।’
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান রাশেদ এক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মাধ্যমে নির্দোষ ব্যক্তিরা হয়রানি থেকে মুক্তি পেলেন।’

সকাল সাড়ে ৯টার দিকে বিচারকের পিয়ন ফোন করে তাঁকে খাসকামরায় ডেকে নেন। তিনি সঙ্গে গাড়ির লগবই নিয়ে যান। লগবইয়ে তাঁর ডিউটি শুরু সকাল সাতটার সময় লেখা ছিল। ৭টা লেখার কারণ জানতে চান বিচারক। বাচ্চু তখন বলেন, ‘স্যার, আপনি আটটার সময় গাড়িতে ওঠেন। সাতটার সময় যদি গাড়ি না পৌঁছায়, তাহলে গাড়ি ধোয়া-মোছা ও পরিষ্কা
১ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় ২০০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন ক্ষুদ্ধ কৃষকেরা। সারের কৃত্রিম সংকট এবং অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে এ হামলা চালান একদল কৃষক। আজ রোববার দুপুরের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না দেওয়ার অভিযোগে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ মিনিট আগে
শাকিল আহমেদের জন্য সম্পদবিবরণীর ফরম নম্বর ০০৭২১৩ ও ফারজানা রুপার জন্য ০০৭২১৪। আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তাঁদের নিজেদের নামে থাকা সম্পদের পাশাপাশি স্বামী বা স্ত্রীর এবং নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিতে হবে...
৪০ মিনিট আগে