টিকিট

পাবনা এক্সপ্রেসের টিকিট পাওয়া যাবে কাল থেকে
ঢাকা-পাবনা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তনগর পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে। ১৯ নভেম্বর ট্রেন দুটির উদ্বোধন উপলক্ষে প্রথম দফায় ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হবে।

ফার্স্টট্রিপের ‘১১.১১’ ট্রাভেল সেল ক্যাম্পেইনে ফ্লাইটে সর্বোচ্চ ২০ ও হোটেলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়
বছরের সবচেয়ে বড় ট্রাভেল সেল ‘১১.১১ ক্যাম্পেইন’ নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ। মাত্র ২৪ ঘণ্টার এই বিশেষ ক্যাম্পেইনে ভ্রমণপ্রেমীদের জন্য থাকছে দেশি ও আন্তর্জাতিক ফ্লাইট, হোটেল বুকিং, হলিডে প্যাকেজ এবং ভিসা প্রসেসিংয়ে আকর্ষণীয় ছাড়।

সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের দাম বেশি কেন, তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। আবার অনলাইনে টিকিট না পাওয়া সত্ত্বেও ফ্লাইটে আসন ফাঁকা কেন থাকে এবং ফ্লাইট কেন বিলম্ব হয়, সেসব প্রশ্নও উঠেছে কমিটির বৈঠকে। জাতীয় সংসদে গতকাল সোমবার সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটির বৈঠক হয়।

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার চালু
বলাকায় অবস্থিত বিমানের বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় যাত্রীদের টিকিটসংক্রান্ত সেবা নির্বিঘ্ন রাখতে আশকোনা হজ ক্যাম্পের কাউন্টারটি পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়া টিকিট পুনরায় ইস্যু করার প্রয়োজন হলে যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন...












