টাকা

পেনশনের টাকায় জমি কিনে দেড় বছরেও মিলছে না দলিল
কুমিল্লার দেবীদ্বারে পেনশনের টাকায় ৩৫ শতাংশ জমি কিনতে ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের পরও দেড় বছরের বেশি সময় দলিল না পাওয়ার অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সেলিনা আক্তার। সংবাদ সম্মেলনে তিনি জমি রেজিস্ট্রি ও দ্রুত ন্যায়সংগত নিষ্পত্তির দাবি জানান।

সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিকপক্ষের
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন পর্যালোচনায় গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। তবে এ দিন মালিকপক্ষ কোনো প্রস্তাব জমা দেয়নি, প্রস্তাবনার জন্য তাদের চার দিন সময় দেওয়া হয়েছে...

পাওনা টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ গেল মুদিদোকানির, আটক ১
দিনাজপুরের ফুলবাড়ীতে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মুদি দোকানি জাকিরুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী চারজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ মাহাবুর নামে একজনকে আটক করেছে।

ডেঙ্গু চিকিৎসার জন্য গ্রাহকদের আড়াই কোটি টাকা দিল মেটলাইফ
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।












