
গাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রাইভেট কারচাপা দিয়ে এক ব্যক্তির জমি কেনার ১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার লতিফপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোড়া সেতুর পাশে এ ঘটনা ঘটে।
প্রাইভেট কার দিয়ে চলন্ত মোটরসাইকেলকে চাপা দেওয়ায় তিন ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে গুরুতর আহত আমিনুল ইসলাম নামের একজনকে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে জমি কেনার টাকা ছিনতাইয়ের ঘটনায় থানার পাশেই কান্নায় ভেঙে পড়ে আহত ব্যক্তিদের পরিবার।
এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকার জোড়া সেতুর পাশে বেলা ৩টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ভাউমান টালাবহ এলাকার বাসিন্দা আফসার আলীর তিন ছেলে আরিফ হোসেন, আরফিন হোসেন ও আবির হোসেন এবং তাঁদের স্বজনেরা জমি কেনার জন্য প্রায় ১৪ লাখ টাকা নিয়ে লতিফপুরের একটি ভেন্ডর অফিসে আসেন। দলিল লেখক কাগজপত্রে ত্রুটি উল্লেখ করলে দলিল সম্পাদন স্থগিত থাকে।
পরে আরফিন, আবির ও তাঁদের ভগ্নিপতি আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা দেন। লতিফপুর জোড়া সেতু এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কারে করে দুর্বৃত্তরা তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়তেই ছিনতাইকারীরা দ্রুত এসে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় এবং গাড়ি ঘুরিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত আমিনুল ইসলামকে পরে হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে টাকা হারিয়ে ভুক্তভোগী পরিবার থানার পাশেই আর্তনাদ করতে করতে ভেঙে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আরফিন হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত ব্যক্তিদের স্বজন রোকেয়া বেগম বলেন, ‘আমার মা জয়তুন বেগমের পৈতৃকসূত্রে পাওয়া জমি তাঁর ভাইয়ের ছেলেদের নামে দলিল করার কথা ছিল। কিন্তু কাগজপত্রের ঝামেলার কারণে দলিল করা হয়নি। পরে আমার দুই মামাতো ভাই আরফিন, আবির ও ভগ্নিপতি আমিনুল ওই টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। কিন্তু কিছু দূর গেলেই একটি প্রাইভেট কারে দুর্বৃত্তরা এসে তাঁদের চাপা দিয়ে প্রায় ১৪ লাখ টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।’
দলিল লেখক মতিউর রহমান বলেন, ‘তাঁদের দলিল সম্পাদনের জন্য প্রস্তুত করেছিলাম। কিন্তু ওই জমির একটি আমমোক্তারনামা দলিল থাকায় তা সম্পাদন করা যায়নি। পরে দুই পক্ষকে বুঝিয়ে দিলে তারা চলে যায়।’
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জামিল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।’

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৫ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি
৫ ঘণ্টা আগে