
ইতালির উত্তরাঞ্চলে এক অবিশ্বাস্য প্রতারণার ঘটনায় ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি নিজের মৃত মায়ের ছদ্মবেশে তাঁর পেনশন তুলতে গিয়ে ধরা পড়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি গ্রাচিয়েলা দালওলিও নামে এক নারীর ছেলে। দালওলিও ২০২২ সালে ৮২ বছর বয়সে মারা যান। কিন্তু তাঁর মৃত্যুর বিষয়টি কখনোই কর্তৃপক্ষকে জানাননি ছেলে। তিনি মান্তুয়ার কাছাকাছি বোর্গো ভিরজিলিও শহরে থাকতেন।
এই বিষয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) সিএনএন জানিয়েছে, সম্প্রতি এক বৃদ্ধা তাঁর পরিচয়পত্র নবায়ন করতে আসলে প্রথমবারের মতো কর্তৃপক্ষের সন্দেহের সূত্রপাত হয়। কারণ বৃদ্ধা পরিচয়ে আসলেও তাঁর ঘাড়, হাত এবং চিবুকের ঘন কালো লোম দেখে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সন্দেহ করেন—ওই মানুষটি হয়তো সত্যিকার অর্থে কোনো নারী নন।
ইতালিতে পরিচয়পত্র নবায়ন করতে নিজে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি মেকআপ, উইগ ও মায়ের পোশাক পরে নিজের মৃত মায়ের মতো সেজেই পরিচয়পত্র নবায়নের চেষ্টা করেন।
সন্দেহ হওয়ায় পৌরসভা অফিস থেকে ‘মিসেস দালওলিও’-কে আবারও সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই মানুষটি গাড়ি চালিয়ে অফিসে আসছেন—অথচ মৃত নারীটির কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। পরে পুলিশ সেখানে গিয়ে তাঁকে ধরে ফেলে।
পরবর্তীতে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে আরও ভয়াবহ তথ্য পায়। বাড়ির লন্ড্রি কক্ষের একটি আলমারির ভেতর স্লিপিং ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায় তাঁর মায়ের মমি হয়ে যাওয়া দেহ। পচন রোধ করতে প্রতারক ছেলে সিরিঞ্জ দিয়ে মৃত মায়ের দেহ থেকে তরল বের করে দিতেন। বর্তমানে ওই মায়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে একটি ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ বলেছে, ওই ব্যক্তির বিরুদ্ধে লাশ গোপন, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতারণা, ভুয়া ছদ্মবেশ ধারণ এবং সরকারি নথি জালিয়াতিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি স্থানীয় কারাগারে রয়েছেন এবং প্রসিকিউটরেরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছেন।
ইতালিতে মৃত মানুষের পরিচয় ব্যবহার করে তাদের পেনশন তোলার ঘটনা নতুন নয়। গার্ডিয়া দি ফিনানজা নামে একটি আর্থিক অপরাধ দমন সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছরই এমন কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়।

প্রায় ৪৪ বছর আগে ১০ বছর বয়সী এক কিশোরীর লেখা একটি চিঠি পাওয়া গেছে যুক্তরাজ্যের এসেক্সের হকলিতে। বাড়ির সিঁড়ির ভেতরের একটি ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা ছিল চিঠিটি। সম্প্রতি বাড়ির সংস্কারকাজের সময় এটি উদ্ধার করেন এক নির্মাণকর্মী।
৪ ঘণ্টা আগে
ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
৮ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১২ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৩ দিন আগে