
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, সদস্যসচিবসহ ২৫ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলা, অনিয়মতান্ত্রিক আচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শুক্রবার রাত ৯টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এই বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। কিন্তু সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নেবে; তা নির্ভর করবে সরকারের দক্ষতা, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতার ওপর।

পুলিশি অনুমতি না পাওয়ায় নির্ধারিত ভেন্যু বরিশাল ক্লাব পরিবর্তন করে কীর্তনখোলা মিলনায়তনে এই সভা হয়। এ ছাড়া বরিশাল ক্লাবের সামনে পুলিশও মোতায়েন করা ছিল।

জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। আজ বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।