
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশে বর্তমানে নানা ধরনের সংকট চলছে। এ সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ মিলিতভাবে দেশের গণতন্ত্র রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে।
আজ শনিবার জাতীয় পার্টি ও জেপির নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই মন্তব্য করেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত নাসরিন টাওয়ারের ১১ তলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং ফ্রন্টের প্রধান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বৈঠকের সূচনা বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবং ফ্রন্টের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক সমন্বয় এবং জোটগত রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সঙ্গে গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক অধিকার রক্ষা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণের বিষয়গুলোও বৈঠকে গুরুত্বসহকারে আলোচিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, জহিরুল ইসলাম জহির এবং অন্যান্য দলের শীর্ষ নেতারা।
জাতীয় পার্টি জেপির মহাসচিব শহিদুল ইসলাম, জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান আলহাজ আবু নাসের ওয়াহেদ ফারুক এবং মুক্তি জোটের চেয়ারম্যান আবু লায়েস মুন্না বৈঠকে অংশ নেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসরিন জাহান রত্না, মাসরুর মাওলা, নাজমা আক্তার, মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ আরিফুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুল আহসাদ শাহজাদা, মোহাম্মদ বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক, নুরুল ইসলাম ওমর, নাজনীন সুলতানা এবং শাহ জামাল রানা।

ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে সসম্মানে খালাস পেলেও, একটি মিথ্যা মামলার কারণে ইমাম জুবায়েরকে হারাতে হয়েছে তাঁর চাকরি, সামাজিক মর্যাদা ও আর্থিক স্থিতি। দীর্ঘ আইনি লড়াই এবং ঋণের বোঝা আজ তাঁকে মানবেতর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে...
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ। এ ছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও এতে উপস্থিত থাকবেন।
৭ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
৮ ঘণ্টা আগে