
গোপালগঞ্জ সদর উপজেলায় পুরাতন মানিকদাহ-লতিফপুর পাইপড পানি সরবরাহ প্রকল্পের টেস্ট টিউবওয়েল সফল হওয়ার আগেই পাইপলাইন বসানোর অভিযোগ উঠেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়ে কাজ বন্ধ এবং নিয়ম মেনে পরবর্তী কাজের নির্দেশ দিয়েছে।

দুপুরের পাতে দুই বাটি ভাত, একটু করে ডাল ও সবজি আর এক টুকরা মুরগির মাংস। খাবারের তালিকায় দৃশ্যত কোনো ঘাটতি নেই। কিন্তু মুখে তুলতেই আসবে হতাশা। মাংসের তরকারিতে স্বাদ নেই। ডাল যেন হলুদ গোলা পানি—তাতে ডালের দানা খুঁজে পাওয়া কঠিন। লাউ, পেঁপে কিংবা আলুর সবজিও বিস্বাদ।

দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য পুনর্বাসন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়া হায়দার। গাজীপুর সদর উপজেলার একটি বেসরকারি বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্ট ও স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জার্মানির সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ও ভিন্ন ভিন্ন দায়িত্বে কাজ করা ছয় পুরুষ কর্মী ম্যালেরিয়ায় আক্