Ajker Patrika

এনএসআইয়ের পরিচালক পদে পুলিশের দুই ডিআইজি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৮: ৩৯
এনএসআইয়ের পরিচালক পদে পুলিশের দুই ডিআইজি

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদের।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাঁদের বদলি ও প্রেষণে নিয়োগের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

অপর দিকে, পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদেরকেও এনএসআইয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত