কোম্পানীগঞ্জ নোয়াখালী
কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

কোম্পানীগঞ্জে কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন সড়কে কংক্রিট বহনকারী ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নিহত হয়েছেন। রোববার সকালে সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।

ডিবি পরিচয়ে মোটরসাইকেল থামিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবস্থাপক আবদুর রহমানের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ সোমবার বসুরহাট-হাজারী হাট সড়কে তাঁকে প্রাইভেট কারে তুলে চোখ বেঁধে সেনবাগের নবীপুরে নামিয়ে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জে ভবনে আগুন, নারী ও শিশুসহ উদ্ধার ১৫, আহত-২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারের শাহাজালাল ভবনে অগ্নিকাণ্ডে ওয়ালটন শোরুমসহ অন্তত ১০টি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে। ধোঁয়া ও তাপে আহত হয়েছেন দুইজন।

নোয়াখালীতে কলেজশিক্ষকের লাশ মিলল পুকুরে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুর থেকে সম্রাট হোসেন (৩২) নামে এক কলেজশিক্ষকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সকালে রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।












