
উগ্র হিন্দুত্ববাদী এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনাকে কেন্দ্র করে জল গড়িয়েছিল অনেক দূর। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের।

আইপিএল ২০২৬ মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় ভারতে বিতর্ক তুঙ্গে। শিবসেনার পর অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ—আইপিএলের ২০২৬ সিজনের জন্য শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ নিয়েছেন কংগ্রেস এমপি শশী থারুর।

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।