আইপিএলের ইতিহাসে আগে কখনো এমনটা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আইপিএলের ফাইনালে নেই কোনো ভারতীয় স্কোয়াডের খেলোয়াড়। এর আগে আইপিএলের পর পাঁচবার সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ হয়েছে। তবে প্রতিটি টুর্নামেন্টে ভারতের বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া ক্রিকেটার ছিলেন।
কিন্তু ষষ্ঠবারের ঘটনায় এসে দেখা গেছে, বিশ্বকাপে সুযোগ পেয়েছেন এমন ১৫ ক্রিকেটারের কেউ নেই আইপিএলের ফাইনালে। আগামী ২৬ মে চেন্নাইয়ের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে দুই দলে সুযোগ পাওয়া কোনো ক্রিকেটারই ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাননি। দুই দলে মোট ৩২ জন দেশি খেলোয়াড় আছেন।
কলকাতার ভারতীয় খেলোয়াড়েরা হচ্ছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আয়ার, রিংকু সিং, মনীশ পান্ডে, নিতিশ রানা, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুহাশ শর্মা, অঙ্কৃশ রঘুবংশী, শ্রীকর ভারত, অনুকূল রায়, রামনদীপ সিং, সাকিব হুসেইন ও চেতন সাকারিয়া।
হায়দরাবাদের ভারতীয় খেলোয়াড়েরা হচ্ছেন অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন, মায়াঙ্ক মার্কান্দে, জয়দেব উনাদকাট, আকাশ সিং, শাহবাজ আহমেদ, মায়াঙ্ক আগারওয়াল, রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটন সুন্দর, নিতিশ রেড্ডি, সানভির সিং, আনপ্রীত সিং, উপেন্দ্র সিং, জঠাবেধ সুব্রামানিয়ান ও আবদুল সামাদ।
এই ৩২ জনের মধ্যে শুধু রিংকু বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চে আছেন। অন্যদিকে বিশ্বকাপে সুযোগ পাওয়া ১৫ সদস্যের মধ্যে সর্বোচ্চ চার জন আছেন মুম্বাই ইন্ডিয়ানসের। তাঁরা হচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। তিনজন করে আছেন দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস থেকে। দিল্লির তিন ক্রিকেটার হচ্ছেন ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। রাজস্থান থেকে আছেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহাল।
চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে আছেন দুজন করে ক্রিকেটার। বেঙ্গালুরুর বিরাট কোহলি ও মোহম্মদ সিরাজের বিপরীতে চেন্নাইয়ের আছেন রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। আর ১৫ সদস্যের বাকি জন হচ্ছেন পাঞ্জাব কিংসের আর্শদীপ সিং।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে