বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। দিনটি স্মরণীয় করে রাখতে পয়লা বৈশাখের শুরু থেকে বিইউপির মনপুরা মাঠ এবং কনকোর্সে ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানমালায় ছিল বাঙালি ঐতিহ্যের মুখরোচক নানা খাবার, বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলা এবং বৈশাখী মেলা। বৈশাখী মেলার উদ্বোধন করেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
অনুষ্ঠানে বিইউপির সব স্তরের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, বিভিন্ন পরিবারের সদস্যরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাত তখন ৩টা ৩৪ মিনিট। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই চোখো রাজ্যের ঘুম নেমে এল। সাতকানিয়া এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীর দিনটি ঘিরে ছিল ভিন্ন এক উচ্ছ্বাস। মনে হচ্ছিল, সময়টা যদি আরেকটু দ্রুতগতিতে এগিয়ে সকাল হয়ে যেত!
৩ ঘণ্টা আগে
জাপানের কানাজাওয়া শহরের রাস্তায় হাঁটলে কিংবা সেখানকার গবেষণাগারে প্রবেশ করলে নিজেকে আর পুরোপুরি বিদেশি মনে হয় না; বিশেষ করে জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জেএআইএসটি) অধ্যাপক মোহাম্মদ জাভাদ কুহসারির ল্যাবে প্রবেশ করলে মনে হবে, এটি বাংলাদেশের কোনো ক্ষুদ্র ক্যাম্পাস।
৪ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বাবুরহাটে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনে একত্র হলেন স্বপ্নবাজ তরুণেরা। ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্যোগে তাঁদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অ্যালামনাইদের নিয়ে বৃত্তি প্রদান, গেট টুগেদার এবং রিইউনিয়নের আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল (সমুদ্র আইন) বিভাগের প্রথম ব্যাচের সাতজন শিক্ষার্থী।
৬ ঘণ্টা আগে