ইরান ইসরায়েল সংঘাত
ইরান ও ইসরায়েল- এর মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, সামরিক সংঘাত এবং এর বৈশ্বিক প্রভাব সংক্রান্ত সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে এই পেজটি অনুসরণ করুন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আমাদের সব নিবন্ধ আছে এখানে।

ফলপ্রসূ আলোচনা হচ্ছে, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালাবে না। তিনি দাবি করেন, ছয় মাস ধরে চলা এই যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে দুই দেশ ‘ফলপ্রসূ’ আলোচনায় রয়েছে।

ইরানে ফের হামলার প্রস্তুতির নির্দেশ ট্রাম্পের, হতে পারে এ মাসেই
ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি শেষ করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) কয়েক দিন আগে নির্দেশ দিয়েছে পেন্টাগন। তবে হামলা শুরুর কোনো নির্দিষ্ট তারিখ নির্দেশনায় দেওয়া হয়নি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ইরান যুদ্ধে ৮১ ফাইটার ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ৩.৩ বিলিয়ন ডলার
বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ৮১টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিমান ও ড্রোনের কারণে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। সম্প্রতি কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানে ফের হামলায় প্রস্তুত তেল আবিব, ইসরায়েলে সেনা-অস্ত্র-গোলাবারুদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রও
ইসরায়েল নতুন করে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অথবা এককভাবেও এই হামলা চালানো হতে পারে বলে গতকাল সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। চলতি অক্টোবরের শেষ দিকে ইসরায়েলে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই এ হামলা হতে পারে।












