
ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত চিত্র। ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেট—সব জায়গায় দেখা যায় একই রকম ঘটনা। কক্সবাজারে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০০-এর কম লক্ষ্য পেয়েও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ম্যাচটা হেরে গেছে।

বাংলাদেশের যে চার জন বোলার টেস্ট ক্রিকেটে ১০০ কিংবা ততোধিক উইকেট নিয়েছেন, তাদের চারজনই স্পিনার। তারা হলেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ রফিক। মিরাজকে বাদ দিলে বাকি তিনজনের মধ্যে রয়েছে মিল—তিনজনই বাঁহাতি।

আয়ারল্যান্ড সিরিজে মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন রুবেল হোসেন। সেই কটাক্ষের জবাব দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এসব নিয়ে চিন্তিত নন তিনি।

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।