আলমডাঙ্গা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এর আগে ক্ষুব্ধ লোকজন তাঁকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থান

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় পৃথক দুটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে আলমডাঙ্গার আলোচিত ঝন্টু হত্যা মামলায় দুই আসামিকে ঘটনার ১৭ বছর পর এবং অপর একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, স্কুলছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শখের বশে পাখি ভ্যান চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আহত হয় নবম শ্রেণির শিক্ষার্থী রবিউল (১৭)। শুক্রবার বিকেলে দুর্ঘটনার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মজার ছলে কথা-কাটাকাটি, বাড়িতে অভিযোগ দিতে গেলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।












