অর্থনীতির খবর

সঞ্চয়পত্রে বিনিয়োগে ছন্দপতন
সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ গ্রহণ বাড়লেও কমছে প্রবৃদ্ধির গতি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ গ্রহণের প্রবৃদ্ধি ছিল ৫৭ শতাংশ। তবে সেপ্টেম্বর মাসে বিনিয়োগে বড় ধরনের পতনের কারণে প্রথম তিন মাসের প্রবৃদ্ধি নেমে এসেছে ২৮ শতাংশে।

৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার
পল্লী অবকাঠামো উন্নয়নে অর্থ জোগাতে তিন হাজার কোটি টাকার সুকুক বা ইসলামি বন্ড ছাড়ছে সরকার। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এর নিলাম অনুষ্ঠিত হবে। ১৮২ দিন মেয়াদি এই সুকুকে বিনিয়োগের বিপরীতে ১২১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া পাবেন বিনিয়োগকারীরা। বার্ষিক ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।

এফডিআর কী, কত টাকায় কত মুনাফা
হাতে কিছু বাড়তি টাকা জমলেই অনেকে দ্বিধায় পড়ে যান, এই টাকা কোথায় রাখবেন, কী করবেন। সচেতন অনেকেই নিরাপদ বিনিয়োগের পথ খোঁজেন। কারণ, তাঁরা জানেন, মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে হলে বিনিয়োগের বিকল্প নেই। টাকা অলস পড়ে থাকা মানেই তার মান কমে যাওয়া। তবে নিরাপদ বিনিয়োগেরও রকমফের রয়েছে।

ব্যয় বৃদ্ধির চাপে দেশের ৭০% ব্যবসাপ্রতিষ্ঠান
জ্বালানি ও কাঁচামালের বাড়তি দাম বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় ব্যয়ের বোঝা হয়ে উঠেছে। দেশের অর্ধেক ব্যবসায়ী জ্বালানি ব্যয়কে তাঁদের ব্যবসার প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছেন। আর ৪৯ শতাংশ ব্যবসায়ীর কাছে বড় চ্যালেঞ্জ কাঁচামালের মূল্যবৃদ্ধি। শুধু বর্তমান ব্যয় নয়, আগামী দুই বছরেও ব্যয় বাড়তে পারে












