অনিয়ম

সার নিয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে: বিসিআইসি চেয়ারম্যান
দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, কোথাও কোনো সার সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ও সরকারের সচিব মো. বাবুল মিঞা। তিনি বলেছেন, সার নিয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্বাস্থ্য খাতের দুর্নীতি সুশাসনের ব্যর্থতা: হেলথ ওয়াচের প্রতিবেদন
স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণ নয়, বরং দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ফল। শহর ও নগরকেন্দ্রিক সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। কিছু প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে এই হার ৭০ শতাংশ ছাড়িয়েছে।

‘১৫ বছরে স্থানীয় সরকারে প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাপক অনিয়ম হয়েছে’
২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা সরকারি অর্থ ব্যয়ে মারত্মক অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

পিডিবিএফের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
বোর্ড সভার সিদ্ধান্ত উপেক্ষা করে আর্থিক সক্ষমতা নেই—এমন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে সাড়ে ২৪ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে












