অটোরিকশা

শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ৪
শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাঁদের মধ্যে নকলা পৌরসভার দুই কর্মচারী রয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া জোড়াপাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ

নিখোঁজ অটোরিকশাচালকের লাশ মিলল নদীতে, গলা কেটে হত্যার ধারণা পুলিশের
বগুড়ার শেরপুরে নিখোঁজের তিন দিন পর করতোয়া নদী থেকে মো. আসাদুল (২৮) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে গলা কেটে হত্যার পর লাশ নদীতে ফেলে রাখা হয়েছিল।

অটোরিকশায় এসে মাস্ক পরা দুর্বৃত্তদের গুলি, রাজবাড়ীতে গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা
রাজবাড়ীতে অটোরিকশা থেকে রিকশার এক যাত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা। এতে রিকশার যাত্রী বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছেন। লিটন জানান, দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন তিনি।

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, হাসপাতালে মৃত্যু
সংসারের হাল ধরতে কিস্তিতে ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন আবদুল হক (৪৫)। সেটি চালিয়েই দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে পাঁচ সদস্যের পরিবারের খরচ চালাতেন তিনি। কিন্তু অটোরিকশাটি ক্রয়ের এক মাস না পেরোতেই যাত্রীবেশে আসা দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর অটোরিকশাটিও ছিনিয়ে নেওয়া হয়েছে।












