মানুষের চাকরিতে ভাগ বসাবে এআই— এমন সম্ভাবনা নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উদ্বিগ্ন। তবে এআইকেই চাকরিপ্রার্থীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট মালিকানাধীন পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। প্ল্যাটফর্মটিতে প্রার্থীদের চাকরি খুঁজে পেতে সাহায্য করবে এআই।
সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনে চাকরিপ্রার্থীদের জন্য সঠিক সুযোগ খুঁজে বের করবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। চাকরিপ্রার্থী কোন চাকরির জন্য যোগ্য এবং কোন চাকরি তার জন্য উপযুক্ত— তার সন্ধান দেবে এআই। সম্প্রতি এমনই এআইভিত্তিক একটি ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি।
লিংকডইনের নতুন এই ফিচারটি প্রার্থীদের নিজের বিষয়ে সঠিক বিবরণ লিখতে সাহায্য করবে যা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে।
লিংকডইনের হেড অব কোর গ্রোথ ও সিনিয়র ডিরেক্টর ওরা লেভিট বলেন, ‘একটি জেনারেটিভ এআই-কে কাজে লাগিয়ে প্রার্থীর প্রোফাইল, নিয়োগকারীর প্রোফাইল, কাজের বিবরণ এবং কোম্পানির তথ্য থেকে একটি পারসোনালাইজড ড্রাফট মেসেজ তৈরি করেছি। যা প্রার্থীদের নিয়োগকর্তাদের সঙ্গে কথোপকথন শুরু করতে সাহায্য করবে।’

মানুষের মস্তিষ্কের ভেতরে প্রতি মুহূর্তে বিদ্যুৎ তরঙ্গের যে খেলা চলে, তাকে বাগে আনা খুব সহজ কাজ নয়। বিজ্ঞানীরা এই তরঙ্গকে ডিকোড ও তা পাঠোদ্ধার করা একসময় অসম্ভব বলে মনে করতেন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন সেই অসম্ভবকে বাস্তবে রূপ দিচ্ছে।
১৮ মিনিট আগে
আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে