Ajker Patrika

রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৫: ০২
রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী এই কন্যাশিশু মারা যায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ মার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে এই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১২ জন। আর ছাড়পাত্র পেয়েছে ১৩ জন। এখন হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৫২ জন রোগী ভর্তি আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু জীবিত উদ্ধার

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার: মেহের নিউজ

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত