ফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
এই আর্কাইভ থেকে আপনার স্টোরি আবার স্টোরি হিসেবে পোস্ট করতে পারেন বা নিজের ডিভাইসে সেভ করে রাখতে পারেন। এখন আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাওয়ার পদ্ধতি বেশ সহজ।
ফেসবুকে আর্কাইভ হওয়া ছবি খুঁজে পাবেন যেভাবে
১. ফেসবুক চালু করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল আইকনে (তিন ডট আইকোন) ট্যাপ করুন।
৩. এরপর ওপরের সার্চ বাটনের পাশে থাকা সেটিংস (গিয়ার) আইকোনে ট্যাপ করুন।
৪. এখন নিচের স্ক্রল করুন এবং ‘অ্যাকটিভি লগ’ অপশন খুঁজে বের করুন।
৫. এই অপশনের ওপর ট্যাপ করুন।
৬. এবার ওপরের দিকে থাকা ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
৭. এই পেজে ‘স্টোরি আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।
৮. এখন সবগুলো স্টোরি দেখা যাবে।
স্টোরি ফোনের গ্যালারিতে সেভ করতে যেকোনো স্টোরিতে ট্যাপ করুন। এরপর তিন ডট আইকোনে ট্যাপ করুন। এরপর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
আবার স্টোরি শেয়ার করতে যেকোনো স্টোরিতে ট্যাপ করুন। এরপর নিচের দিকে থাকা ‘শেয়ার স্টোরি’তে ট্যাপ করুন। এখন ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
১১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
৩ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
৩ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৪ দিন আগে