
হোয়াটসঅ্যাপ চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইন স্ট্যাটাস জানতে পারেন অন্য ব্যবহারকারীরা। অর্থাৎ আপনি কখন অনলাইনে আছেন বা অ্যাপটিতে সর্বশেষ কখন সক্রিয় (লাস্ট সিন) ছিলেন তা জেনে যান তাঁরা। তাই এসব ফিচার চালু থাকলে ব্যক্তিগত গোপনীয়তায় বিঘ্ন হতে পারে। তবে ফিচারগুলো বন্ধ করারও সুযোগ রেখেছে হোয়াটসঅ্যাপ। ফিচারগুলো বন্ধ করে নিজেকে অফলাইনে দেখাতে পারবেন।
এ ছাড়া অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন অপশনটি কাস্টমাইজও করা যায় পারবেন। তাই অ্যাপটিতে অনলাইন বা সর্বশেষ সক্রিয় থাকার তথ্যগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের জন্য লুকাতে পারবেন অথবা আত্মীয় বা বন্ধুদের জন্য দৃশ্যমানও রাখতে পারবেন। ফলে অবিশ্বস্ত ব্যক্তিদের নজরদারি থেকে মুক্তি পাবেন।
অনলাইন বা লাস্ট সিন ফিচার বন্ধ করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ওপরের ডান কোনায় থাকার ‘তিন ডটস’ অপশনে ট্যাপ করুন। এখন একটি মেনু চালু হবে। আইফোন ব্যবহারকারীরা ধাপটি বাদ দিতে পারেন।
৩. অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস অপশনে ট্যাপ করুন। আইফোনে হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে সেটিংস অপশনটি দেখতে পারবেন।
৪. এখন ‘প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৫. এরপর ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ‘হু ক্যান সি মাই লাস্ট সিন’ সেকশনের নিচে থাকা ‘নোবডি’ অপশন নির্বাচন করুন। এর ফলে অ্যাপটিতে সর্বশেষ কখন সক্রিয় ছিলেন তা অন্যরা জানতে পারবেন না।
৭. এবার ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’ সেকশনের নিচে থাকা ‘সেম অ্যাজ লাস্ট সিন’ অপশন নির্বাচন করুন। এর ফলে অ্যাপটিতে অনলাইনে থাকলেও তা অন্যরা জানতে পারবেন না।
নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অনলাইন ও লাস্ট সিন স্ট্যাটাস লুকাবেন যেভাবে
১. উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
২. এখন ‘হু ক্যান সি মাই লাস্ট সিন’ সেকশনের নিচে থাকা ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’ অপশন নির্বাচন করুন। এর ফলে আপনার হোয়াটসঅ্যাপ কন্টাক্টসের তালিকা দেখাবে।
৩. যেসব কন্টাক্টের কাছে থেকে লাস্ট সিন স্ট্যাটাস লুকাতে চান সেসব কন্টাক্টের ওপর ট্যাপ করুন।
৪. এরপর ডান পাশের নিচে থাকা ঠিক চিহ্নে ট্যাপ করুন। ফলে এসব কন্টাক্ট আর আপনার লাস্ট সিন স্ট্যাটাস দেখতে পারবে না।
৫. আর একই কন্টাক্টগুলোর কাছে থেকে অনলাইন স্ট্যাটাস লুকাতে চাইলে ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’ সেকশনের নিচে থাকা ‘সেম অ্যাজ লাস্ট সিন’ অপশন নির্বাচন করুন।
আরও পড়ুন:–

চকলেট খাওয়া ছাড়া শুধু গন্ধ শুঁকে ফিটনেস বাড়িয়ে নেওয়া সম্ভব? গবেষণা বলছে, সম্ভব। ব্যায়ামের আগে ও চলাকালীন শুধু ডার্ক চকলেটের সুবাস নিলে শারীরিক কসরতের ক্ষমতা কীভাবে প্রভাবিত হয়, এ বিষয়ে একটি গবেষণা করেছেন কয়েকজন বিশেষজ্ঞ মিলে। এর ফলাফল চলতি বছরের জুলাই মাসে ‘ফ্রন্টিয়ার্স ইন ফিজিয়োলজি’ জার্নালে...
১ ঘণ্টা আগে
আশ্বিন মাস প্রায় শেষের দিকে। অর্থাৎ বর্ষার পর শরতের শেষ বিদায়ের পালা। দরজায় কড়া নাড়ছে হেমন্তের দিন। গাছে গাছে পুরোনো পাতা ঝরে সামনে আসবে প্রকৃতির নতুন রূপ। প্রকৃতি যেভাবে নিজের রূপ বদলে সতেজ হয়ে ওঠে, ঋতু পরিবর্তনের এই দোলা মানুষের মনকেও নাড়া দেয়।
২১ ঘণ্টা আগে
ডিজনির ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমার সেই জাদুকরি দৃশ্যটির কথা মনে আছে? বিশাল রাজকীয় এক লাইব্রেরি, মেঝে থেকে ছাদ ছুঁইছুঁই বইয়ের হাজারো তাক, আর তার মাঝখানে চাকার সঙ্গে যুক্ত সিঁড়িতে চেপে মুগ্ধ চোখে বইয়ের পর বই নেড়েচেড়ে দেখছে বেল। ধূলিমাখা প্রাচীন তোম, চামড়ায় বাঁধানো বইয়ের ম ম গন্ধ আর অজস্র...
১ দিন আগে
মিষ্টিকুমড়ার ছক্কা, কুমড়ার ফুল ভাজা এবং বিভিন্ন তরকারিতে মিষ্টিকুমড়ার হালকা মিষ্টি স্বাদ শরতের উৎসবের খাবারের তালিকায় একটি বিশেষ জায়গা দখল করে রাখে। পাশ্চাত্যে যেখানে শরৎ-হেমন্তে পাম্পকিন বা মিষ্টিকুমড়া খাওয়ার উৎসব হয়, বাংলাদেশে ঠিক এই শরৎ-হেমন্তেই মিষ্টিকুমড়ার চাষাবাদ শুরু হয়, ফুল ফোটে...
১ দিন আগে