
বেশির ভাগ মেসেজিং অ্যাপ শুধু সাধারণভাবে টেক্সট পাঠানোর সুযোগ দেয়। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম হোয়াটসঅ্যাপ। এতে মেসেজে পাঠানোর আগে টেক্সট ফরম্যাট বা নিজের মতো সাজানো যায়। এই প্ল্যাটফর্মে বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু, এবং মোনোস্পেস—এই চারটি টেক্সট ফরম্যাটিং সমর্থন করে। এগুলোর মাধ্যমে লেখার সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মেসেজের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করা যাবে।
ফরম্যাট করার দুটি উপায় রয়েছে। সেগুলো দেওয়া হলো—
১. ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করা
এটি খুব সহজ। এখানে কোনো ‘চিট কোড’ মনে রাখার প্রয়োজন নেই!
অ্যান্ড্রয়েডে: কোনো মেসেজ লেখার সময় একটি শব্দের ওপর চাপ দিয়ে ধরে রাখলে বা বহু শব্দ নির্বাচন করার পর ওপরে ছোট মেনু দেখা যাবে। এই মেনুর তিন ডট আইকোনে ট্যাপ করুন। মেনু থেকে পছন্দ মতো বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু, এবং মোনোস্পেস অপশন নির্বাচন করুন।
আইওএস বা আইপ্যাডওএস: একটি শব্দ বা একাধিক শব্দ চাপ দিয়ে ধরে নির্বাচন করুন। এরপর ওপরের বিআইইউ অপশনে ট্যাপ করুন। তারপর বোল্ড, ইটালিক, স্ট্রাইকথ্রু, এবং মোনোসপেস অপশনগুলো পাবেন। সেগুলো নির্বাচন করুন।
২. ফরম্যাটিং শর্টকাট ব্যবহার করা
যদি আপনি দ্রুত টাইপ করতে পছন্দ করেন অথবা একসঙ্গে একাধিক শব্দ ফরম্যাট করতে চান, তাহলে এটি আরও কার্যকর হতে পারে। তবে এতে আপনাকে ফরম্যাটিং নিয়মগুলো মনে রাখতে হবে।
এখানে টেক্সট ফরম্যাটিংয়ের জন্য কিছু বিশেষ চিহ্ন ব্যবহার করতে হবে।
ইটালিক–এর জন্য আন্ডারস্কোর (_) ব্যবহার করতে হবে। যেমন: _টেক্সট_
বোল্ড–এর জন্য স্টার চিহ্ন (*) ব্যবহার করতে হবে। যেমন: *টেক্সট*
স্ট্রাইকথ্রু–এর জন্য টিল্ড চিহ্ন (~) ব্যবহার করুন। যেমন: ~টেক্সট~
মোনোস্পেস–এর ব্যাকটিক (```) ব্যবহার করুন। যেমন: ```টেক্সট```
এভাবে হোয়াটসঅ্যাপ–এ টেক্সট ফরম্যাট করতে পারেন। ডেস্কটপ সংস্করণের ক্ষেত্রে কিবোর্ড দিয়ে কোনো শব্দ নির্বাচন করার পরই ওপরে ফরম্যাটিং অপশনগুলো দেখা যাবে।
আরও পড়ুন:–

এই ৩৯ বছর বয়সেও যে তিনি ভেলকি দেখিয়ে চলেছেন, সেটা তো আর এমনি এমনি নয়। আমাদের ব্যাপক উদ্বেলিত করতে মেসির মতো লিজেন্ডদের কতটা ঘাম ঝরাতে হয়, সেই হিসাব সবার কাছে নেই। যাঁরা খানিক খোঁজখবর রাখেন, তাঁরা জানেন, মেসির জীবন রুটিন মেপে চলে। খাওয়া থেকে ঘুম, ট্রেনিং থেকে বিশ্রাম—সবই তাঁর ঘড়ির কাঁটায় ঘুরতে...
১০ ঘণ্টা আগে
অনেকে আর্জেন্টাইন রান্না কিংবা আর্জেন্টাইনদের মতো মেকআপ করতেও পারদর্শী হয়ে উঠেছেন এই বিশ্বকাপে। আর্জেন্টাইনরা প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে ভালোবাসে। চুলের যত্ন নিতে কোকো বাটার, অ্যালোভেরা জেল ও রোজহিপ অয়েল ব্যবহার করে। এসব উপকরণ আমাদের দেশেও পাওয়া যায়। তাহলে জেনে নিন চুলের যত্নে কীভাবে এসব...
১২ ঘণ্টা আগে
চুল পড়ার মূল কারণ আমাদের খাবারের প্লেটে লুকিয়ে আছে। এর মূল কারণ বেশির ভাগ সময় পুষ্টির ঘাটতি। শরীরে আয়রনের মাত্রা কমে যাওয়া, অপর্যাপ্ত প্রোটিন গ্রহণ এবং ভিটামিন ডি, বি১২, জিংক ও অপরিহার্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের তীব্র ঘাটতিও চুল পড়ার কারণ হতে পারে। যদিও আমরা প্রায়শই এই হঠাৎ চুল পড়ার কারণ...
১৬ ঘণ্টা আগে
নরওয়েজিয়ানরা সংবেদনশীল ত্বকের চর্চায় প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে মিনিম্যালিস্টিক এক রূপ রুটিনের ওপর নির্ভর করে। এটি সংবেদনশীল ত্বকের সুরক্ষা প্রাচীর শক্তিশালী করে, জ্বালাপোড়া কমায় এবং উচ্চমানের সক্রিয় উপাদান ত্বকের গভীরে পৌঁছে দিতে সহায়তা করে। সংবেদনশীল ত্বক শুধু একটি ত্বকের ধরন বললেই চলে না...
১৮ ঘণ্টা আগে