ক্যামেরার উদ্ভাবন মানবসমাজকে উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছে। ক্যামেরার মাধ্যমে বস্তুনিষ্ঠ উপায়ে চিত্রধারণ সম্ভব হয়েছে। এর আগে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়নি এমন বস্তু সম্পর্কে ধারণা পেতে সেটির বর্ণনা বা আঁকা চিত্রের ওপর নির্ভর করতে হতো।
ক্যামেরা উদ্ভাবনের পর মানুষ আলোকচিত্রকে অধিকতর নির্ভরযোগ্য প্রমাণ বলে বিবেচনা করতে শুরু করে। এখন মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি তৈরি করতে পারছে। তবে ডিপফেকের কারণে বিভ্রান্তিও তৈরি হচ্ছে।
এআই ব্যবহারের মানুষের এ আগ্রহকেই কাজে লাগিয়ে বিজোই কারম্যান একটি লেন্সবিহীন ক্যামেরা তৈরি করেছেন। প্যারাগ্রাফিকা নামের এ ক্যামেরা লোকেশন ডেটা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি তৈরি করে।
ব্যবহারের দিক থেকে প্যারাগ্রাফিকা অনেকটা প্রচলিত ক্যামেরার মতোই। ব্যবহারকারী এ ক্যামেরা সহজেই বহন করতে পারেন, ক্যামেরা তাক করতে পারেন এবং শাটার বাটন চাপতে পারেন। ক্যামেরার পেছনে একটি এলসিডি স্ক্রিনে ছবিটি দেখা যাবে। তবে এ ছবিটি বাস্তব নয়—এটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি ছবি। প্যারাগ্রাফিকায় সাধারণ ক্যামেরার মতো লেন্স এবং ইমেজ সেন্সর নেই।
ব্যবহারকারী যখন ছবি তোলেন প্যারাগ্রাফিকা তখন সে স্থানের সব তথ্য এটির স্ট্যাবল ডিফিউশন এআই মডেলে জমা করে। বর্তমান লোকেশন বের করার জন্য প্যারাগ্রাফিকায় রয়েছে জিপিএস মডিউল। এরপর স্থানীয় আবহাওয়া পরিস্থিতি জানার জন্য এটি ওপেন ওয়েদার ওয়েবসাইটের এপিআই ব্যবহার করে। আর উল্লেখযোগ্য অবকাঠামোগত বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য পেতে ব্যবহার করে ম্যাপবক্সের এপিআই। ম্যাপবক্স বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য মানচিত্র সরবরাহ সেবা দেয়।
প্যারাগ্রাফিকার ওপরের ডায়ালগুলো দিয়ে ব্যবহারকারী সার্চের পরিধি ঠিক করতে পারবেন, এর নয়েজ সিড এবং একটি প্যারামিটার নির্ধারণ করে স্ট্যাবল ডিফিউশনটি কাঙ্ক্ষিত বস্তুর কত নিখুঁত ছবি তৈরি করতে পারে।
এসবগুলো মিলিয়ে ফলাফল হিসেবে যে ছবি উপস্থাপন করা হয় তা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা ছবি, তবে বাস্তবতার সঙ্গে পার্থক্য থাকে না। এ ছবির বৈশিষ্ট্য আমাদের স্মৃতিতে থাকা বস্তুর ছবির সঙ্গে হুবহু মিলে যায়।
এই প্যারাগ্রাফিকায় হার্ডওয়্যারের ব্যবহার করা হয়েছে—রাস্পবেরি পাই ৪ মডেল বি। এটি মূলত একটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার। একটি এলসিডি টাচস্ক্রিন রয়েছে। কারম্যান দাবি করেন, স্ক্রিনটি ১৫ ইঞ্চি। যদিও হ্যাকস্টারের প্রতিবেদনে ৫ ইঞ্চি বলে উল্লেখ করা হয়েছে। সম্ভবত এটি লেখার ভুল।
এসব যন্ত্রপাতি থ্রিডি প্রিন্টেড একটি বাক্সের মধ্যে সাজানো থাকে, যা দেখতে পুরোনো আমলের লাইকা ক্যামেরার মতোই।
সাধারণ ব্যবহারকারীদের জন্য কারম্যান প্যারাগ্রাফিকার একটি ওয়েব অ্যাপ তৈরি করেছেন, যা এই ক্যামেরার ভার্চ্যুয়াল ভার্সন হিসেবে কাজ করে। এ ওয়েবসাইটে এখন ব্যবহারকারী বেশি হওয়ায় এটি লোড হতে বেশি সময় নিতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে