
অবশেষে বিশ্বব্যাপী ওয়ানপ্লাস ১৩ সিরিজের উন্মোচন হওয়ার দিনক্ষণ ঘোষণা দিলেন চীনের প্রযুক্তি কোম্পানি ওয়ানপ্লাস। আগামী ৭ জানুয়ারিতে উইন্টার ইভেন্টে বিশ্ববাজারের জন্য সিরিজটি উন্মোচন হবে। এই সিরিজটির মধ্যে ওয়ানপ্লাস ১৩ ও ওয়ানপ্লাস ১৩ আর মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে।
গত অক্টোবরে চীনে বাজারে প্রথমবারের মতো ওয়ানপ্লাস ১৩ উন্মোচন করেছিল কোম্পানিটি। এর আগে বৈশ্বিক উন্মোচনের বিষয়টি সম্পর্কে কোনো তথ্য জানায়নি কোম্পানিটি। এ ছাড়া ওয়ানপ্লাস ১৩ আর এবং ওয়ানপ্লাস ১৩ একই সঙ্গে উন্মোচন করবে কি না তাও স্পষ্ট ছিল না। তবে কোম্পানিটি নতুন ঘোষণায় বিষয়টি স্পষ্ট করল ওয়ানপ্লাস। এ ছাড়া ইভেন্টটিকে ওয়ানপ্লাস বাডস প্রো ৩–এয়ারবাডসটিও উন্মোচন হবে।
ওয়ানপ্লাস ১৩ সিরিজের বৈশ্বিক উন্মোচনের সময় ওয়ানপ্লাস এর ১১ তম বার্ষিকীর সঙ্গে মিলে যাচ্ছে। এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে ওয়ানপ্লাস জানিয়েছে, আগামী ৭ জানুয়ারি রাত ১০টায় অনুষ্ঠিত এক ইভেন্টে ওয়ানপ্লাস ১৩ সিরিজ উন্মোচন করা হবে। এটি কোম্পানির অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে।
ওয়ানপ্লাস ১৩ মিডনাইট ওশান (গাড় নীল), ব্ল্যাক ইক্লিপস (কালো) ও আরটিক ডন (সাদা) তিন রঙে পাওয়া যাবে। এখন পর্যন্ত ওয়ানপ্লাস ১৩ আর-এর একটি রং জানা গেছে, যার নাম অ্যাসট্রাল ট্রেইল (ধূসর)।
ইতিমধ্যে চীনে উন্মোচিত হয়েছে ওয়ানপ্লাস ১৩। তবে আন্তর্জাতিক সংস্করণে সিরিজটিতে কিছুটা পার্থক্য নিয়ে আসা হতেপারে। এর আগে ওয়ানপ্লাস জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের ওয়ানপ্লাস ১৩–এ আইপি ৬৮ ও আইপি ৬৯ রেটিং থাকবে।
ধারণা করা হচ্ছে যে, বিশ্বব্যাপী ওয়ানপ্লাস ১৩–এ কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ এলাইট প্রসেসর ব্যবহার করা হতে পারে। আর এর মাঝারি বাজেট-বান্ধব বিকল্প ওয়ানপ্লাস ১৩ আর-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। এই প্রসেসরটি ওয়ানপ্লাস ১২ ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ব্যবহার করা হবে।
ওয়ানপ্লাস ১৩ ফোনটি ৬ দশমিক ৮২-ইঞ্চি ২কে ৮টি এলটিপিও ওএলইডি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এতে ৪৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট থাকবে, যা উজ্জ্বলতা এবং স্পষ্টতা নিশ্চিত করবে।
ওয়ানপ্লাস ১৩-এ ৬০০০ এএমএইচ ব্যাটারি থাকবে। ফোনটিতে ১০০ ওয়াট সুপারভুক ওয়্যারড চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট করবে। এসব চার্জিং প্রযুক্তি ব্যবহার করে দ্রুত এবং সহজে চার্জিং হবে।
সম্প্রতি চীনে ওয়ানপ্লাস এইস ৫ উন্মোচন করেছে ওয়ানপ্লাস। ফোনটি বিশ্বব্যাপী ওয়ানপ্লাস ১৩ আর হিসেবে পুনরায় ব্র্যান্ড করা হবে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) অর্থনীতিবিদেরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন পর্যন্ত ইউরোপের শ্রমবাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে প্রযুক্তিটি দ্রুত বিকশিত হওয়ায় দীর্ঘ মেয়াদে এর প্রভাব কী হতে পারে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
২ দিন আগে
সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে।
৪ দিন আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় মার্কিন সেনাবাহিনী এনথ্রোপিক-এর বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এআই কোম্পানিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের প্রযুক্তি ব্যবহারে...
৪ দিন আগে
দীর্ঘ ছয় মাস মহাকাশে অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স-এর ড্রাগন নামের মহাকাশযানটি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কয়েক হাজার পাউন্ড ওজনের নমুনা এবং গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছে মহাকাশযানটি। ড্রাগন ফিরে এলেও মহাকাশ স্টেশনের ব্যস্ততা কমেনি।
৪ দিন আগে