সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে। এআই এজেন্ট বিভিন্ন কাজে সহকারী হিসেবে কাজ করে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান এআই এজেন্ট ব্যবহার করছে। আবার বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান এআই এজেন্ট তৈরি করছে। ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হওয়া কিছু এআই এজেন্ট নিয়ে আজকের আয়োজন।

ডেভিন এআই
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে ডেভিন এআই নামক এ ধরনের এআই এজেন্ট। যুক্তরাষ্ট্রের কগনিশন ল্যাবস নামক একটি প্রতিষ্ঠান এর ডেভেলপার। এটিকে ডেভেলপমেন্ট টিমের পরিচালনা পদ্ধতিতে বিপ্লব নিয়ে আসার জন্য ডিজাইন করা হয়েছে। উন্নত এ ধরনের এআই সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠানগুলোতে বড় বড় কোড মাইগ্রেশন এবং রিফ্যাক্টরিং থেকে শুরু করে ডেটা ইঞ্জিনিয়ারিং ও বাগ রেজল্যুশন পর্যন্ত জটিল কোডিং চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে থাকে। এ ছাড়া এটি পুনরাবৃত্তিমূলক এবং সময়সাপেক্ষ কাজগুলোও স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। ডেভিন এআই ইঞ্জিনিয়ারিং দলগুলোর দক্ষতা বাড়িয়ে খরচ কমানোর মতো সুবিধা দেয়। এটি এআই বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃত। এ ছাড়া কোড লেখা, পরীক্ষা করা, ত্রুটি বের করাসহ একাধিক কাজের এই এজেন্টিক এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সহকারী।

মানুস এআই
চীন ও সিঙ্গাপুরের বাটারফ্লাই ইফেক্ট নামে একটি প্রতিষ্ঠান বানিয়েছে সর্বজনীন কাজের এক এআই এজেন্ট। যার নাম মানুস এআই। মূলত মাল্টি-ইন্ডাস্ট্রি টাস্ক এজেন্ট হিসেবে কাজ করে এটি। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে এতে। ব্যবসায়িক বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে মানুষ এআই। ছবি, নথি এবং ডেটা পরিচালনার কাজ করতে পারে এটি। যেকোনো প্রতিষ্ঠানের নতুন কোনো পণ্যের বিপণন কৌশল তৈরি করতে পারবে এটি। প্রথমে এটি ওই পণ্যের প্রতিযোগী পণ্যগুলোর খোঁজ নেবে। তারপরে প্রচারণা কৌশল তৈরি করে দেবে। বিজ্ঞাপন ভিডিও, স্লাইড তৈরি কিংবা আর্থিক বিশ্লেষণের মতো কাজ করতে পারে মানুস এআই। তাই একে বলা হচ্ছে ডিজিটাল কর্মচারী।

ক্লড এআই
ক্লড হলো অ্যানথ্রপিক দিয়ে তৈরি বৃহৎ ভাষা মডেলের একটি পরিবার। একে কথোপকথনমূলক সংলাপ, কোড তৈরি, সারসংক্ষেপ তৈরিসহ আরও বিভিন্ন কাজের জন্য ডিজাইন করা হয়েছে। সাধারণ চ্যাটবটের মতো হলেও এটি কোড লেখা, ডকুমেন্ট বিশ্লেষণ কিংবা যেকোনো লেখার কাজ করতে পারে। অনেকটা সহকারীর মতো কাজ করে ক্লড এআই। অফিসের কাজ, সৃজনশীল কাজ, গবেষণার কাজে একে যুক্ত করা যায়। অন্যান্য চ্যাটবটের মতো এটি ব্যবহার করা গেলেও একে নিজস্ব কাজে কিংবা দলগত কাজে যুক্ত করে ব্যবহার করা যায়।

অটোজিপিটি
ওপেন সোর্স এআই এজেন্ট অটোজিপিটি। এটি মূলত এআই ম্যানেজার হিসেবে কাজ করে। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করার জন্য কিংবা বিভিন্ন পরিকল্পনা বা ধাপে ধাপে কাজ করার জন্য ব্যবহার করা যাবে এটি। ২০২৩ সালে চালু হওয়া এই এআই এজেন্ট জিপিটি-৪ এবং জিপিটি-৫ ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজ করে। এই ওপেন সোর্স এজেন্টটি মূলত জিপিটি মডেলের ওপর নির্মিত প্রকল্প। গিটহাবে এর সোর্স কোড পাওয়া যাবে।
অটোজিপিটি যেকোনো কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নেয়। এটি গবেষণা, বড় লেখা অথবা গবেষণার সারসংক্ষেপ, ফাইল তৈরির কাজ করতে পারে। এ ছাড়া গুগল সার্চ, পাইথন কোড টুল ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে কাজ করে। চ্যাটজিপিটি কিংবা অন্যান্য এআই চ্যাটবটে যেখানে ক্রমাগত কমান্ড বা প্রম্পট লিখতে হয়, সেখানে এই এআই এজেন্টে একবারেই সব কাজ সম্পন্ন করা হয়। একটি ভিডিও গেম নির্মাতাপ্রতিষ্ঠান এই এজেন্ট তৈরি করে। চালু হওয়ার পর এটি সবার দৃষ্টি কেড়ে নেয়। ব্যবহারকারীরা এই এজেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট, বাজার গবেষণা ও কনটেন্ট তৈরির কাজে ব্যবহার করে।

কোরি এআই
একাধিক এজেন্ট একসঙ্গে কাজ করে কোরি এআই নামের এই এআই এজেন্টে। এটিকে বলা হচ্ছে মাল্টি-এজেন্ট অর্কেস্ট্রেশন। এখানে এজেন্টরা একে অপরের কাছে কাজ হস্তান্তরের বিষয়ে করাসহ বিভিন্ন প্রেক্ষাপটে কাজ করতে পারে। ব্যবসায়িক কাজ কিংবা কোড লেখাসহ নানা কাজ করতে পারে কোরি এআই। যাঁর কোডিং জানেন না, তাঁদের জন্যও নো কোড এজেন্ট এই এআই। কোরি এআই যেকোনো প্রতিষ্ঠানের জন্য এজেন্ট তৈরি করে। প্রতিষ্ঠানের ডেটা এবং কর্মপ্রবাহের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগ স্থাপনে কাজ করে এটি। যখন কোনো ব্যবসায়িক এজেন্ট তৈরি করে, তখন এটি এআইকে কী করতে হবে, তা শেখায়।
রিয়েল টাইমে প্রকৃত তথ্য সংগ্রহ করতে প্ল্যাটফর্মটি যেকোনো প্রতিষ্ঠানের সব ডেটাবেইস এবং অ্যাপগুলোকে সংযুক্ত করে কাজ করে। এই প্ল্যাটফর্মে একাধিক এজেন্ট একসঙ্গেও কাজ করতে পারে। যেমন একজন এজেন্ট গ্রাহকের প্রশ্নের উত্তর দেয়, অন্যজন পেমেন্ট পরিচালনা করে, তৃতীয়জন রেকর্ড আপডেট করে। সব কাজই ভাগ করে নেওয়া যায় কোরি এআই প্ল্যাটফর্মে।
সূত্র: এজিপিটি কো, ডেভিন এআই, ক্লড এআই, কোরি এআই

ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় মার্কিন সেনাবাহিনী এনথ্রোপিক-এর বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এআই কোম্পানিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের প্রযুক্তি ব্যবহারে...
২ ঘণ্টা আগে
দীর্ঘ ছয় মাস মহাকাশে অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স-এর ড্রাগন নামের মহাকাশযানটি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কয়েক হাজার পাউন্ড ওজনের নমুনা এবং গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছে মহাকাশযানটি। ড্রাগন ফিরে এলেও মহাকাশ স্টেশনের ব্যস্ততা কমেনি।
২ ঘণ্টা আগে
সম্প্রতি চীনের বসন্ত উৎসবের মঞ্চে হিউম্যানয়েড রোবটদের কুংফুর কসরত দেখে বিশ্ববাসী চমকে উঠেছে। সেই রেশ কাটতে না কাটতেই স্পেনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অনার।
৩ ঘণ্টা আগে
মানুষের মস্তিষ্কের ভেতরে প্রতি মুহূর্তে বিদ্যুৎ তরঙ্গের যে খেলা চলে, তাকে বাগে আনা খুব সহজ কাজ নয়। বিজ্ঞানীরা এই তরঙ্গকে ডিকোড ও তা পাঠোদ্ধার করা একসময় অসম্ভব বলে মনে করতেন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন সেই অসম্ভবকে বাস্তবে রূপ দিচ্ছে।
৪ ঘণ্টা আগে