এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রসঙ্গে জাপানের সঙ্গে অভিন্ন মতপ্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের ভ্যালুস ও ট্রান্সপারেন্সির ভাইস প্রেসিডেন্ট ভেরা জোউরোভা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য দেন।
ভেরা বলেন, জাপান যেভাবে এআই ও জেনারেটিভ এআইকে দেখছে, ইউরোপীয় ইউনিয়নও একইভাবে বিষয়টি বিবেচনা করছে।
উদীয়মান এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন কঠোর এআই আইন তৈরি করেছে। এদিকে জাপান অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এই প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নমনীয় নির্দেশনা তৈরি করেছে।
এআই, সাইবার নিরাপত্তা ও চিপের মত অর্থনৈতিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের পরস্পর সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।
কিয়োটোর ইন্টারনেট আইন সম্পর্কে জোউরোভা বলেন, তিনি সম্প্রতি চীনে সফর করেন এবং তাদের সঙ্গে মতের পার্থক্য দেখতে পান। কিন্তু জাপানের সঙ্গে আলোচনার সময় সাধারণ বিষয়গুলো একে অপরকে বুঝিয়ে দিতে হয়নি।
সাতটি শিল্প শক্তির গ্রুপ হিরোশিমায় প্রতিষ্ঠিত একটি প্রক্রিয়ার আওতায় জেনারেটিভ এআই এর নির্দেশিকা তৈরি নিয়ে আলোচনা করছে।
এই আলোচনার মাধ্যমে এআই প্রযুক্তির ব্যবহারের কাঠামো তৈরি করা হচ্ছে। কিন্তু কোম্পানিগুলোর জন্য এআই ব্যবহারের আচরণবিধি তৈরি করতে আরও সময় প্রয়োজন।

‘আরেক প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে মেটার এআই’; ‘ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল নিজের সার্ভারে হামলা চালিয়েছে’; ‘মানুষকে লক্ষ্যবস্তু করতে ভুয়া প্রোফাইল ব্যবহার করেছে অ্যানথ্রপিক এআই’—এই সব শিরোনামই সাম্প্রতিক।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত অগ্রগতি ও নতুন মডেল উন্মোচনে লাগাম টানা কিংবা কঠোর নিয়ন্ত্রণ চালুর দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ‘কিছু নেতিবাচক শক্তি’ এই প্রযুক্তির ভয়াবহতা নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। তবে একই সঙ্গে চীনকে পেছনে ফেলে
১ দিন আগে
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
২ দিন আগে
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
৩ দিন আগে