
ইহুদি বিদ্বেষ নিয়ে বিতর্কের মধ্যেই ডিসেম্বরে ১ কোটির বেশি গ্রাহক যুক্ত হলো এক্সে (টুইটার)। গত বৃহস্পতিবার সিইও লিন্ডা ইয়াকারিনো প্ল্যাটফর্মটির এক পোস্টে এই তথ্য প্রকাশ করেন।
এক্স সাধারণত ব্যবহারকারীর ডেটা প্রকাশ করে না। তাই আগের ডেটার সঙ্গে এই মাসের নতুন সাইন আপের ডেটা তুলনা করা যাচ্ছে না। এবারই কেন সিইও এই ডেটা প্রকাশ করল, তা স্পষ্ট নয়। গত জুলাইতে ইলন মাস্ক বলেন, প্রতি মাসে প্রায় ৫৪ কোটি গ্রাহক এক্স ব্যবহার করে।
অ্যাপল, ডিজনি, ওয়ার্নার ব্রোস ডিসকভারি, কমকাস্ট, লায়ন গেট এন্টারটেইনমেন্ট, প্যারামাউন্ট গ্লোবাল ও আইবিএমের মতো বিভিন্ন কোম্পানি গত নভেম্বরে এক্সে বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয়। ইলন মাস্ক ইহুদিবিদ্বেষী ‘ষড়যন্ত্রতত্ত্বকে সমর্থন দেওয়ায়’ এই বছরের শেষে কোম্পানিটি ৭ কোটি ৫০ লাখ ডলারের বিজ্ঞাপনী আয় হারাতে পারে বলে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়।
যারা প্ল্যাটফর্মটিতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করছে, মাস্ক এক পোস্টে তাদের অভিশাপ দেন।
মিডিয়া ম্যাটারস এক প্রতিবেদনে বলেছে, নাৎসিবাদ সমর্থনে এক্সের এক পোস্টের পাশে একটি বড় কোম্পানির বিজ্ঞাপন পাওয়া গেছে। এই খবর প্রকাশের জন্য নভেম্বরের শেষের দিকে মিডিয়া ম্যাটারসের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে প্ল্যাটফর্মটি মামলা দায়ের করে।
এই বছরের শেষ তিন মাসে এক্সে বেশির ভাগ বিজ্ঞাপন বন্ধ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর আয়ের জন্য শেষ ত্রৈমাসিক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এ সময় ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে এর মতো উৎসব ঘিরে কোম্পানিগুলো প্রচার করে। ২০২১ সালের শেষ তিন মাস থেকে ২০২২ সালের মাস্ক টুইটার কেনার আগে কোম্পানিটির চতুর্থ ত্রৈমাসিকে আয় ছিল ১৫৭ কোটি ডলার। এই আয়ের ৯০ শতাংশ বিজ্ঞাপন থেকে এসেছিল।
টুইটার অধিগ্রহণের পরেই মাস্কের বিভিন্ন আচরণ ও সিদ্ধান্তের জন্য প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ব্র্যান্ড বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। এই বছরে এক্সে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ বিজ্ঞাপন কমে যায়।
বিজ্ঞাপনী সংস্থা আউট কাস্টের ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট লিশা অ্যান্ডারসন বলেছেন, মাস্কের অধিগ্রহণের পর গ্রাহকেরা ধীরে ধীরে এক্সে খরচ করা কমিয়ে দিয়েছে। লিংকডইন ও টিকটকের মতো বিকল্প প্ল্যাটফর্মগুলোতে ব্র্যান্ডগুলো বিজ্ঞাপন দিচ্ছে।

এআই উৎপাদনশীলতা বাড়াতে পারে, কিন্তু অতিরিক্ত নির্দেশনা এটিকে ডিজিটাল মাইক্রোম্যানেজারে পরিণত করতে পারে। প্রতিটি কাজের সঙ্গে যদি নতুন কোনো এআই পরামর্শ বা সতর্কতা যুক্ত হয়, তাহলে কর্মীরা স্বায়ত্তশাসন হারাতে পারেন এবং কর্মসন্তুষ্টি কমে যেতে পারে...
২ দিন আগে
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গ্রাহকসেবা সহকারী চালু করেছে মেটা। ‘মেটা বিজনেস এজেন্ট’ নামে পরিচিত এই এআই টুল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গ্রাহকসেবা, বিক্রয় ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ সেবার...
২ দিন আগে
দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে ২৭ জুন পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এবং
২ দিন আগে
গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্প্রসারণে বিনিয়োগের জন্য ৮০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে। স্থানীয় সময় গতকাল সোমবার অ্যালফাবেট জানিয়েছে...
৪ দিন আগে