
মোটরসাইকেলের ব্রেকিং সিস্টেমে এক আধুনিক প্রযুক্তি এবিএস (ABS) বা এন্টি-লক ব্রেকিং সিস্টেম। আধুনিক বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলে এই সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এই সিস্টেম আপনার মোটরসাইকেলের ব্রেকিংয়ের সময় অধিক নিরাপত্তা দেয়, যার ফলে অনেকাংশে কমে সড়ক দুর্ঘটনা।
এবিএস কী, তা সহজে বলতে গেলে, সাধারণত বাইকে যখন এবিএস ছাড়া ডিস্ক ব্রেকিং সিস্টেম থাকে, তখন জোরে ব্রেক চাপলে চাকা লক হয়ে যায়। অর্থাৎ, জোরে ব্রেক করলে আপনার সামনের বা পেছনের চাকায় থাকা ডিস্ক লক হয়ে যায়। ফলে মোটরসাইকেল উচ্চগতিতে থাকলে তা স্লিপ খাওয়া শুরু করে এবং দুর্ঘটনা ঘটে। কিন্তু যখন বাইকে এবিএস থাকে, তখন অন্তত এই চাকা লক হয়ে স্লিপ খেয়ে দুর্ঘটনার আশঙ্কা নেই বললেই চলে। এবিএস থাকা মোটরসাইকেলগুলোতে চাকার সঙ্গে একটা স্পিড সেন্সর থাকে। আর একটি সার্কিটের মাধ্যমে চাকার গতির সঙ্গে সমন্বয় করে মোটরসাইকেলের ব্রেক কাজ করে।
আপনি যখন মোটরসাইকেলে ব্রেক চাপবেন, তখন স্পিড সেন্সর চাকার গতির হিসেব করে। যখন সেন্সরটি টের পায়, চাকার গতি হঠাৎ কমে যাচ্ছে এবং লক হয়ে যাওয়ার মতো অবস্থায় যাচ্ছে, তখন এটি মোটরসাইকেলের মাস্টার সিলিন্ডারের ভালভ আংশিকভাবে বন্ধ করে দেয়, যাতে ব্রেক ফ্লুয়িড অল্প পরিমাণে ব্রেক প্যাডে যায়। আর ব্রেক প্রেসার কিছুটা কমে গেলে মাস্টার সিলিন্ডারের ভালভ আংশিকভাবে খুলে যেতে শুরু করে। এভাবে হাইড্রোলিক ব্রেক এবং চাকার গতির সঙ্গে মিল রেখে চাকা লক হয়ে যাওয়া নিয়ন্ত্রণ করে এবিএস।
আমাদের দেশের ১৫০ সিসির অনেকগুলো ব্র্যান্ডের মোটরসাইকেলে রয়েছে এই এবিএস। কিছু মোটরসাইকেলের দাম বেশি হলেও আপনি ২ লাখ টাকা বাজেটের মধ্যে এবিএসসহ মোটরসাইকেল কিনতে পারবেন। চলুন দেখে নিই ২ লাখ টাকার মধ্যে এবিএসসহ আপনি কোন কোন মোটরসাইকেল কিনতে পারেন—
বাজাজ পালসার
বাংলাদেশের বহুল প্রচলিত কোনো মোটরসাইকেল থাকলে সেটি Bajaj Pulsar 150। কোম্পানিটির তার গ্রাহকদের জন্য ২ লাখ টাকার মধ্যে এবিএসসহ নিয়ে এসেছে Bajaj Pulsar 150 Twin Disc ABS মোটরসাইকেলটি। দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। মোটরসাইকেলটিতে রয়েছে টুইন ডিস্ক, সামনের চাকায় এবিএস। পাশাপাশি রয়েছে টু-পার্ট সিট, এলইডি ডিআরএলসহ হেড লাইট।
হিরো থ্রিলার
১ লাখ ৮৯ হাজার টাকা দিয়ে আপনি চাইলেই কিনতে পারেন Hero Thriller 160R মোটরসাইকেলটি। মোটরসাইকেলটির সিঙ্গেল ডিস্কের (এবিএস) দাম ১ লাখ ৮৯ হাজার ৯৯০ টাকা এবং টুইন ডিস্কের (এবিএস); দাম ১ লাখ ৯৪ হাজার ৯৯০ টাকা। স্পোর্টস বাইক লুকের এই মোটরসাইকেলটিই হিরো ব্যান্ডের প্রথম এবিএস মোটরসাইকেল। এ ছাড়া এই ব্র্যান্ডের নন এবিএস হিরো হাঙ্ক এবং হিরো এক্সট্রিম বেশ জনপ্রিয়।
হিরো হাঙ্ক
কালো, লাল এবং নীল রং নিয়ে এরই মধ্যে নতুন রূপে হাজির হয়েছে হিরো কোম্পানির Hero Hunk 150R ABS। মাত্র ১ লাখ ৭৪ হাজার ৪৯০ টাকায় আপনি কিনে নিতে পারেন এই মোটরসাইকেল। ২০২১ সালের শেষ দিকে বাজারে আনা এই বাইকে আনা হয়েছে বেশ কিছু নতুন ফিচার।
হোন্ডা এক্সব্লেড
লাল ও নীল রঙের Honda XBlade Double Disc ABS মোটরসাইকেলটি কিনতে পারেন ২ লাখ টাকা বাজেটের মধ্যে। ১ লাখ ৯৫ হাজার টাকা দামের এই মোটরসাইকেলে অফিশিয়ালি হোন্ডার শোরুমে পাওয়া যায় না।
এ ছাড়া চাইনিজ ব্র্যান্ডের কিছু বাইকে কম টাকায় পাওয়া যায় এবিএসসহ বাইক।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে