
শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের অন্যতম চালিকা শক্তি সংগীত ও গান। এই প্ল্যাটফর্মের হাজারো ট্রেন্ডে মুখ্য ভূমিকা পালন করে মিউজিক। এ জন্য জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবা স্পটিফাই ও অ্যাপল মিউজিক থেকে সরাসরি গান পোস্ট করার নতুন ফিচার যোগ হচ্ছে টিকটকে। এই ফিচারের মাধ্যমে এসব প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই গান, প্লেলিস্ট, অডিওবুক সহজেই ভিডিও প্ল্যাটফর্মে পোস্ট করা যাবে।
টিকটকের নতুন ঘোষণার অনুযায়ী, মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবং অ্যাপল মিউজিক একটি নতুন ‘শেয়ার টু টিকটক’ ফিচার যোগ করেছে। এই ফিচারটি ব্যবহার করে স্পটিফাই এবং অ্যাপল মিউজিক থেকে সহজেই গান, প্লেলিস্ট, অডিওবুক এবং আরও অনেক কিছু সরাসরি টিকটকে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
ইনস্টাগ্রাম স্টোরিতে সরাসরি গান শেয়ার করার মতোই এই ফিচারটি কাজ করে। স্পটিফাইয়ের ট্র্যাকটি ফটো, ভিডিও, অথবা স্টোরি পোস্ট হিসেবে শেয়ার করবেন কিনা তা পছন্দমতো নির্বাচন করতে পারবেন টিকটক ব্যবহারকারীরা। তারা গানের ওপর ক্লিক করে সংশ্লিষ্ট গান শেয়ারিং প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন।
ব্যবহারকারীরা তাদের পছন্দসই কনটেন্ট শেয়ার করার জন্য দুটি ভিন্ন উপায় নির্বাচন করতে পারেন। প্রথমত, টিকটক ফিড–এ পোস্ট করতে ব্যবহারকারীরা টিকটকের জনপ্রিয় গ্রিন স্ক্রিন ফিচার বা ফটো মোড ব্যবহার করে ট্র্যাক, অ্যালবাম, প্লেলিস্ট, পডকাস্ট বা অডিওবুক শেয়ার করতে পারবেন। আবার টিকটক মেসেজের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের স্পটিফাই মিউজিক, পডকাস্ট বা অডিওবুক বন্ধুদের কাছে পাঠাতে পারবেন।
এর আগে টিকটকে একটি প্লেলিস্ট শেয়ার করতে চাইলে মেসেজের মাধ্যমে লিংক পাঠাতে হতো অথবা কমেন্ট সেকশনে লিংকটি পোস্ট করতে হতো। এ ছাড়া, টিকটক অ্যাপের বাইরের মিউজিক ব্যবহারের প্রক্রিয়াটিও বেশ জটিল ছিল। কারণ পেস্ট করা লিংকগুলো ক্লিক বা ট্যাপ করা যেত না। স্পটিফাই একই ধরনের মিউজিক শেয়ারিং ইন্টিগ্রেশন এখন ইনস্টাগ্রামের জন্যও চালু করেছে।
নতুন অডিও আবিষ্কার এবং শেয়ার করার জন্য টিকটক একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। তবে কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে যে, এই মাসের শেষের দিকে তারা ‘টিকটিক মিউজিক প্ল্যাটফর্মটি’ বন্ধ করে দেবে। তবে এই প্ল্যাটফর্মটি কখনো যুক্তরাষ্ট্রে চালু করা হয়নি।
সম্প্রতি কানাডাতে টিকটকের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটি সরকার। তবে দেশটির ব্যবহারকারীরা এখনো টিকটক ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
তথ্যসূত্র: নিওয়িন

ভিয়েতনামে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কনটেন্ট পোস্ট, মন্তব্য বা অন্যের পোস্টে প্রতিক্রিয়া জানানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এই বিষয়ে একটি খসড়া ডিক্রি তৈরি করেছে দেশটির সরকার।
১৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলকে প্রশিক্ষণ দিতে অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত বই ব্যবহার করার অভিযোগে দায়ের করা একটি ঐতিহাসিক মামলায় দেড় শ কোটি মার্কিন ডলারের সমঝোতা হয়েছে।
২০ ঘণ্টা আগে
ওপেনএআই তাদের কিছু উন্নত এআই মডেলকে একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত পরীক্ষামূলক ব্যবস্থার মধ্যে রেখে পরীক্ষা করছিল। কিন্তু পরীক্ষার সময় ওই এআই মডেলগুলো সেই নির্ধারিত সীমার বাইরে গিয়ে সাইবার হামলা চালানোর মতো ঘটনা ঘটিয়েছে।
২ দিন আগে
সিকিউরিটি টেস্টের বা নিরাপত্তা পরীক্ষা সময় নিজেদের অত্যন্ত উন্নত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এরপর সেই এআই মডেলগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি স্টার্টআপ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি নিজেই।
৩ দিন আগে