
চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবা বাজারে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট বাজারে এনেছে। তাদের এই চ্যাটবটের ভার্সন বা সংস্করণের নাম কুয়েন ২.৫। স্থানীয় সময় আজ বুধবার আলিবাবা এই ঘোষণা দেয়। তাদের দাবি, এটি বহুল প্রশংসিত এআই চ্যাটবট ডিপসিক ভি-৩ এর চেয়েও উন্নত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েন ২.৫ ম্যাক্স এক অস্বাভাবিক সময়ে প্রকাশ করা হয়েছে। কারণ, এটি যখন বাজারে আনার ঘোষণা দেওয়া হয় সেদিন ছিল চীনের চান্দ্র নববর্ষের প্রথম দিন। এই সময়ে পুরো দেশই ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই বিষয়টি ইঙ্গিত করে যে, গত তিন সপ্তাহে চীনা এআই স্টার্টআপ ডিপসিকের অভূতপূর্ব উত্থান কেবল বিদেশি প্রতিদ্বন্দ্বীদেরই নয়, বরং দেশীয় প্রতিযোগীদের ওপরও ব্যাপক চাপ সৃষ্টি করেছে।
আলিবাবার ক্লাউড ইউনিট চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে তাদের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা এক ঘোষণায় বলেছে, ‘কুয়েন ২.৫ ম্যাক্স পারফরম্যান্সের দিক থেকে প্রায় সব ক্ষেত্রেই জিপিটি-৪ ও ডিপসিক ভি-৩ এবং লামা-৩.১-৪০৫ বিকে ছাড়িয়ে গেছে।’ উল্লেখ্য, লামা মেটার সর্বাধুনিক ওপেন-সোর্স এআই মডেল এবং জিপিটি-৪ ওপেনএআইয়ের।
ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্ট ডিপসিক-ভি ৩ গত ১০ জানুয়ারি বাজারে আসার ঘোষণা দেয় এবং ২০ জানুয়ারি এটি আর-১ মডেলের উন্মোচন করে। এরপরই এটি মার্কিন প্রযুক্তি ঘাঁটি হিসেবে পরিচিত সিলিকন ভ্যালিতে আলোড়ন সৃষ্টি করে এবং প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার ধসিয়ে দেয়। ডিপসিকের তুলনামূলক খরচে উন্নয়ন ও পরিচালন ব্যয়ের দাবি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর বিপুল ব্যয় পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে।
পাশাপাশি ডিপসিকের সাফল্য দেশীয় প্রতিদ্বন্দ্বীদের মধ্যেও নিজেদের এআই মডেল উন্নত করার প্রতিযোগিতা তীব্র করে তুলেছে। ডিপসিক আর-১ প্রকাশের দুই দিন পর টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের শীর্ষস্থানীয় এআই মডেলের একটি আপডেট প্রকাশ করে এবং দাবি করে যে, এটি মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই-এর ও১ কে পারফরম্যান্সের দিক থেকে ছাড়িয়ে গেছে। এআই মডেলের জটিল নির্দেশনা বোঝা এবং সঠিকভাবে সাড়া দেওয়ার দক্ষতা পরিমাপের জন্য ব্যবহৃত এআইএমই বেঞ্চমার্ক পরীক্ষায় তারা এই দাবি করে।
ডিপসিক ভি৩-এর পূর্বসূরি ডিপসিক-ভি ২ গত মে মাসে চীনের বাজারে আসে। ডিপসিক-ভি ২ ওপেন-সোর্স ছিল এবং নজিরবিহীনভাবে সস্তা। এর জেরে আলিবাবার ক্লাউড ইউনিটও তাদের বিভিন্ন মডেলের দাম সর্বোচ্চ ৯৭ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দেয়। অন্য চীনা প্রযুক্তি কোম্পানিগুলোও এই পথে হাঁটে, যার মধ্যে বাইডু এবং চীনের সবচেয়ে মূল্যবান ইন্টারনেট কোম্পানি টেনসেন্ট অন্যতম।
ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং গত জুলাইয়ে চীনা সংবাদমাধ্যম ওয়েভসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাঁর স্টার্টআপ ‘মূল্যযুদ্ধ নিয়ে চিন্তিত নয়’ এবং তাদের মূল লক্ষ্য হলো এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা অর্জন করা। ওপেনএআই এজিআইকে সংজ্ঞায়িত করেছে এমন স্বয়ংক্রিয় ব্যবস্থা হিসেবে, যা অধিকাংশ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কাজে মানুষের দক্ষতাকে ছাড়িয়ে যেতে সক্ষম।
আলিবাবার মতো বড় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মীসংখ্যা কয়েক লাখ। বিপরীতে ডিপসিক একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান, যেখানে চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা তরুণ স্নাতক ও পিএইচডি শিক্ষার্থীরা কাজ করে।
লিয়াং ওয়েনফেং জুলাই সাক্ষাৎকারে আরও বলেন, তিনি মনে করেন, চীনের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই শিল্পের ভবিষ্যতের সঙ্গে মানানসই নাও হতে পারে। কারণ, সেগুলোর উচ্চ ব্যয় ও কেন্দ্রীভূত ব্যবস্থাপনা কাঠামো রয়েছে। এই বিষয়টি ডিপসিকের স্বল্প খরচের নমনীয় ব্যবস্থাপনা মডেলের বিপরীত।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৭ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে