
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়তা নেওয়ার সম্ভাব্য চেষ্টা শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ বলা হয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে এমন কিছু কর্মকাণ্ড শনাক্ত করা হয়েছে, যা জৈব অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াতে পারে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে অ্যানথ্রপিক জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তাদের তিনটি মডেলের ‘ক্ষতিকর ব্যবহার’ ঠেকানো হয়েছে। এর মধ্যে সাইবার হামলা, প্রতারণা, নজরদারি, প্রভাব বিস্তার এবং অস্ত্র তৈরিসহ বিভিন্ন ধরনের অপব্যবহারের ঘটনা রয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, জৈব অস্ত্র তৈরি-সংক্রান্ত ঘটনায় পাঁচটি কেস স্টাডি তুলে ধরেছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, সীমিত নিরাপত্তাব্যবস্থা থাকলে এই ধরনের এআই সক্ষমতা ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে। তবে প্রতিষ্ঠানটি একই সঙ্গে উল্লেখ করেছে, জৈব অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন তথ্যের কিছু অংশ টিকা বা রোগের চিকিৎসা উদ্ভাবনেও কাজে লাগতে পারে। ফলে বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল।
অ্যানথ্রপিকের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের প্রধান জ্যাকব ক্লেইন ‘নিউইয়র্ক টাইমস’-কে বলেন, বিষয়টি ‘অবিশ্বাস্যভাবে সূক্ষ্ম’। তাঁর মতে, অপব্যবহারের ক্ষেত্রে সাধারণত কেউ সরাসরি ঘোষণা করে না যে, সে জৈব অস্ত্র তৈরি করতে চায়। বরং গবেষণা বা প্রযুক্তিগত সহায়তার আড়ালে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড এগোতে পারে।
একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছে গুগলও। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, তাদের ‘জেমিনি’ (Gemini) এআই ব্যবহার করে কেউ জৈব অস্ত্রের উপাদান তৈরির জন্য ধাপে ধাপে প্রযুক্তিগত নির্দেশনা পাওয়ার চেষ্টা করেছিল।
অ্যানথ্রপিকের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের Claude মডেল রাশিয়াভিত্তিক সাইবার গোয়েন্দা তৎপরতার সঙ্গে যুক্ত কিছু পক্ষ এবং ইরানের একটি প্রচারপ্রতিষ্ঠানও ব্যবহার করেছে। গত ৮ মাসে ভুয়া ডেটিং অ্যাপ, হোটেলের ওয়াই-ফাইভিত্তিক প্রতারণা থেকে শুরু করে ভিন্নমতাবলম্বীদের শনাক্ত করার নজরদারি ব্যবস্থাতেও এআই ব্যবহারের ঘটনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে প্রচলিত অস্ত্রসংক্রান্ত ছয়টি ঘটনাও উল্লেখ করা হয়েছে। এসব ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্র, সশস্ত্র ড্রোন, বোমা ও অন্যান্য যুদ্ধাস্ত্র এবং সেগুলোর নিয়ন্ত্রণ ও লক্ষ্য নির্ধারণ ব্যবস্থা তৈরিতে Claude ব্যবহারের অভিযোগ রয়েছে।
এদিকে এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স উন্নত এআই উন্নয়ন সাময়িকভাবে স্থগিত এবং কৃত্রিম সুপার ইন্টেলিজেন্স নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে OpenAI-এর প্রধান বিজ্ঞানী জাকুব পাচোকি শিল্পখাতকে নিরাপত্তাব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন।
অ্যানথ্রপিক বলেছে, এসব ঘটনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ক্ষতিকর কর্মকাণ্ড আরও ভালোভাবে শনাক্ত, প্রতিরোধ ও বন্ধ করার ব্যবস্থা জোরদার করা হবে। প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও প্রযুক্তি খাতের অংশীদারদের সঙ্গেও তারা তথ্য ভাগাভাগি করেছে।

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে