আমাদের কৃষিক্ষেত্রে শ্যালো মেশিন বা ট্রাক্টর বেশ পুরোনো যন্ত্র। এগুলোর বাইরেও বিভিন্ন ধরনের যন্ত্রের দেখা মিলছে ইদানীং। এ যন্ত্রগুলোর ব্যবহারে অর্থ, সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে একই সঙ্গে।
রাইস ট্রান্সপ্লান্টার: এটি মূলত বিভিন্ন দূরত্বে ও গভীরতায় চারা রোপণ করার যন্ত্র। এই যন্ত্রটি আসায় বীজতলা তৈরি করার জন্য আলাদা জমির প্রয়োজন হয় না। এর সাহায্য বাড়ির উঠানেই বীজতলা তৈরি করা সম্ভব। যন্ত্রটির নাম রাইস ট্রান্সপ্লান্টার। একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন কিনতে খরচ পড়বে ৪ লাখ টাকা।
ইনক্লাইন্ড প্লেট সিডার: এ যন্ত্রটি দিয়ে জমিতে লাইন দিয়ে বীজ বোনা ও সহজে আগাছা পরিষ্কার করা যায়। যন্ত্রটির বাজারমূল্য ৫০ হাজার টাকা।
রিপার: ধান ও গম কাটার যন্ত্র রিপার। এই মেশিনের দাম সর্বোচ্চ ২ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা।
বেড প্লান্টার: বেড নালা তৈরি করে চাষাবাদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বেড প্লান্টার। এর দাম ৫০ হাজার টাকা।
কম্বাইন্ড হার্ভেস্টার: বাংলাদেশের কৃষিতে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে যে যন্ত্রটি তার নাম কম্বাইন্ড হার্ভেস্টার। এই যন্ত্রের সাহায্যে উৎপাদনখরচ ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এটি মাল্টিফাংশনাল যন্ত্র। অর্থাৎ একই সঙ্গে অনেক কাজ করা যায় এটি দিয়ে। কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রটি দিয়ে ধান কাটা, মাড়াই ও বস্তায় ভরা যায় স্বয়ংক্রিয়ভাবে। এর দাম ৩২ থেকে ৩৫ লাখ টাকা। বাংলাদেশ কৃষি বিভাগ ভর্তুকিতে কম্বাইন্ড হার্ভেস্টারের মতো আধুনিক প্রযুক্তির মেশিন বরাদ্দ দিচ্ছে। এর মাধ্যমে নিজের জমির ধান কাটার পাশাপাশি অন্যের জমির ধান কেটে একটি বিকল্প আয়ের পথ খুলে ফেলা সম্ভব।

‘আরেক প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে মেটার এআই’; ‘ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল নিজের সার্ভারে হামলা চালিয়েছে’; ‘মানুষকে লক্ষ্যবস্তু করতে ভুয়া প্রোফাইল ব্যবহার করেছে অ্যানথ্রপিক এআই’—এই সব শিরোনামই সাম্প্রতিক।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত অগ্রগতি ও নতুন মডেল উন্মোচনে লাগাম টানা কিংবা কঠোর নিয়ন্ত্রণ চালুর দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ‘কিছু নেতিবাচক শক্তি’ এই প্রযুক্তির ভয়াবহতা নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। তবে একই সঙ্গে চীনকে পেছনে ফেলে
১ দিন আগে
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
২ দিন আগে
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
৩ দিন আগে