শুধু ক্ল্যাসিক্যাল বা ধ্রুপদি সংগীত শোনার জন্য আলাদা স্ট্রিমিং সেবা চালু করছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আগামী ২৮ মার্চ উন্মোচন করা হবে এই অ্যাপ। প্রতিদ্বন্দ্বী স্পটিফাই থেকে নিজেকে আলাদা করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে অ্যাপল। এই অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার ক্ল্যাসিক্যাল গান শোনা যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানায়, এই অ্যাপে বিশ্বের সকল ক্ল্যাসিক্যাল সংগীতের বৃহত্তম ক্যাটালগ থাকবে। এ ছাড়া, এই অ্যাপে এমন এক ধরনের উন্নত সার্চের সুবিধা থাকবে যা অন্যান্য অ্যাপে নেই।
অ্যাপল আরও জানায়, অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশনের মাধ্যমেই এই অ্যাপটিতে গান শোনা যাবে। ফলে কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না ব্যবহারকারীদের। শিগগিরই অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইসগুলোতেও পাওয়া যাবে এই অ্যাপ। অ্যাপলের অ্যাপ স্টোরে প্রি-অর্ডার করা যাচ্ছে অ্যাপটি।
২০২১ সালে মিউজিক সার্ভিস প্রাইমফোনিক অধিগ্রহণ করে অ্যাপল। এরপরই গত বছরের শেষ নাগাদ একটি ক্ল্যাসিক্যাল সংগীতভিত্তিক অ্যাপ প্রকাশ করার লক্ষ্য রেখেছিল প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এটি চালু করা সম্ভব না হলেও শেষ পর্যন্ত এই লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে অ্যাপলের।
সম্প্রতি, অ্যাপের নতুন হোম ফিড উন্মোচন করে স্পটিফাই। শিগগিরই সব স্পটিফাই ব্যবহারকারীরা অ্যাপের নতুন এই ডিজাইন পাবেন। ফিডে আগের মতো নেই অ্যালবাম ও পডকাস্ট। এখন টিকটক এবং ইনস্টাগ্রামের মতো একটি উলম্ব ফিড দেখা যাবে। যা ভিডিওর মাধ্যমে সমগ্র স্ক্রিন দখল করে রাখবে ও এর প্রিভিউ দেখাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইয়ের লক্ষ্য— প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আরও কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করা। নতুন ডিজাইনে ব্যবহারকারীরা তাঁদের ফিডে স্ক্রোল করার পাশাপাশি বিভিন্ন কনটেন্ট পরে দেখার জন্য সেভ করে রাখতে পারবেন। তবে স্পটিফাইয়ের ব্যবহারকারীরা অ্যাপের আগের ডিজাইনই পছন্দ করতেন— যেখানে শুধু গান আর পডকাস্টেরই দেখা মিলত।
ব্যবহারকারীরা ভিডিও দেখার জন্য স্পটিফাই ব্যবহার করতে না চাইলেও স্পটিফাই কর্তৃপক্ষ আশা করছে এর পরিবর্তন ঘটবে। অ্যাপে সব ধরনের কনটেন্টই রাখতে চায় প্ল্যাটফর্মটি। তবে এতে করে ব্যবহারকারীদের এই অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা খারাপ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৪ ঘণ্টা আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
১ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
১ দিন আগে