গেমিং বাজারে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সনি প্লেস্টেশনের বিরুদ্ধে যুক্তরাজ্যে ৫০০ কোটি পাউন্ডের মামলা করা হচ্ছে। গেমিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে একসঙ্গে আইনি পদক্ষেপ নিচ্ছেন দেশটির প্রায় ৯০ লাখ গ্রাহক।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, সনি প্লেস্টেশনের বিরুদ্ধে এই সমষ্টিগত পদক্ষেপের নেতৃত্বে রয়েছেন ভোক্তা অধিকার বিষয়ে দক্ষ আইনজীবী অ্যালেক্স নিল।
গেমিংয়ের বাজারে ক্ষমতার অপব্যবহার করে গেম নির্মাতা ও প্রকাশকদের ওপর অন্যায্য শর্ত আরোপ করে সনি, যে কারণে বাড়তি অর্থ দিতে হতো গ্রাহকদের। এর ফলে আইন লঙ্ঘনের অভিযোগ এসেছে কোম্পানিটির বিরুদ্ধে।
প্রতিটি ডিজিটাল গেম ও প্লেস্টেশন স্টোর থেকে কেনা গেমে ৩০ শতাংশ বেশি অর্থ নিয়ে ‘গ্রাহক ঠকানোর’ বিষয়টি উল্লেখ আছে ওই আইনি অভিযোগে। অভিযোগ অনুযায়ী, ডিজিটাল গেমিংয়ে গত ছয় বছরে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫০০ কোটি পাউন্ড হাতিয়ে নিয়েছে কোম্পানিটি। গ্রাহকপ্রতি আনুমানিক ক্ষতির পরিমাণ ৬৭ থেকে ৫৬২ পাউন্ড পর্যন্ত।
মামলার নেতৃত্বে থাকা অ্যালেক্স নিল বলেছেন, ‘সনি প্লেস্টেশনের খেলা এবার শেষ। এই আইনি পদক্ষেপের মাধ্যমে আমি যুক্তরাজ্যের লাখ লাখ মানুষের পক্ষে দাঁড়িয়েছি, যাঁরা এত দিন ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ পরিশোধ করেছেন।’
তবে গ্রাহক ঠকানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি সনির পক্ষ থেকে।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে