বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক প্রতিষ্ঠানটির আরও শেয়ার বিক্রি করলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৭ দশমিক ৯২ শেয়ার বিক্রি করেছেন ইলন, যার মূল্যমান ৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।
গত সপ্তাহে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের বার্ষিক সভার পর ৫, ৮ ও ৯ আগস্ট এই শেয়ার বিক্রয় হয়। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কয়েকটি ফাইলিং থেকে এ তথ্য জানা গেছে।
ইলন মাস্ক বলেন, ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনতে বাধ্য হওয়ার আশঙ্কায় তহবিল জোগাতে টেসলার শেয়ার বিক্রি করেন তিনি। গত এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তির পর শেয়ার বিক্রি করে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছিলেন মাস্ক। তবে সম্প্রতি চুক্তি অনুযায়ী টুইটার কেনার পরিকল্পনা বাদ দেওয়ার কথা জানান তিনি। চুক্তি ভঙ্গের অভিযোগে ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার।
এরপর মাস্ক জানান, টুইটার কিনতে বাধ্য হলে যে তহবিলের প্রয়োজন হবে, তার জন্য জরুরি ভিত্তিতে টেসলার শেয়ার বিক্রির প্রয়োজন হতে পারে। এ ছাড়া অংশীদারেরা প্রতিশ্রুতি অনুযায়ী না-ও এগিয়ে আসতে পারেন। উদ্ভূত পরিস্থিতিতে শেয়ার বিক্রির কথা জানান তিনি। স্পেসএক্সের মালিক মাস্ক এখনো টেসলার সাড়ে ১৫ কোটি শেয়ারের মালিক।

স্মার্টফোন প্রেমীদের জন্য দুই দিনের ব্যাটারি ব্যাকআপ এখন আর স্বপ্ন নয়। ওয়ানপ্লাস, অনার এবং শাওমির মতো প্রতিষ্ঠানগুলো এখন ব্যাটারি প্রযুক্তির এমন এক স্তরে পৌঁছেছে যেখানে ৮ হাজার থেকে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
২০ ঘণ্টা আগে
ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা বাড়ছে, ঠিক সেই সময় এই ঘোষণা দিলো ব্র্যান্ডটি।
২১ ঘণ্টা আগে
প্রায় ৪৫৪ কোটি বছরের পুরোনো এই পৃথিবীর বুকে আজ থেকে অন্তত ৭০ লাখ বছর আগে কিছুটা মানুষের মতো একধরনের প্রাণীর অস্তিত্ব ছিল বলে ধারণা করা হয়। আর অনেকটাই মানুষের মতো প্রাণীদের পদচারণের চিহ্ন খুঁজতে গিয়ে গবেষকেরা জানিয়েছেন, ‘হোমো’ গণের উদ্ভব ঘটেছিল ৩০ লাখ বছর আগে। এরপর ৮ থেকে ১০টি প্রজাতির মানুষ এই
২১ ঘণ্টা আগে
প্রযুক্তি জায়ান্ট মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ‘মানুস’ অধিগ্রহণ করে চেয়েছিল। তবে সেই উদ্যোগ আটকে দিয়েছে চীন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ করা চীনা স্টার্টআপে বিনিয়োগে নজরদারি আরও কঠোর করা হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
১ দিন আগে