
অ্যাপলের বছরের সবচেয়ে বড় হার্ডওয়্যার উদ্বোধনী ইভেন্ট আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘অ ড্রপিং’ নামে এই ইভেন্টে দীর্ঘদিনের গুজব ও ফাঁস হওয়া তথ্যের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এই ইভেন্টে উন্মোচিত হতে পারে অ্যাপলের পরবর্তী প্রজন্মে আইফোন ১৭ সিরিজ। তবে শুধু আইফোনই নয়, অ্যাপলের আরও কয়েকটি নতুন পণ্যও আসতে পারে আজকের ইভেন্টে।
কখন এবং কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিম
আইফোন ১৭ উন্মোচন অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশি সময় রাত ১১টায়। আগের আইফোন উন্মোচন ইভেন্টগুলোর ধারাবাহিকতায়, এবারের আয়োজনও অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে।
এই ইভেন্ট সরাসরি দেখা যাবে অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেল ও অ্যাপল টিভি অ্যাপে।
এই ইভেন্টে যেসব ঘোষণা আসতে পারে
অ্যাপলের ইভেন্টির ‘অ ড্রপিং’ নামটি থেকে বোঝা যায়, কোম্পানিটি এবার তাদের পণ্যে কিছু চমকে দেওয়ার মতো পরিবর্তন আনছে। অ্যাপল আজ উন্মোচন করতে পারে চারটি নতুন আইফোন ১৭ মডেল। এগুলো হচ্ছে—আইফোন ১৭ (বেস মডেল), আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার। গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নিতে পারে নতুন ও হালকা-পাতলা গড়নের আইফোন ১৭ এয়ার মডেলটি। এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা আইফোন হতে পারে বলে শোনা যাচ্ছে।
আইফোনের পাশাপাশি অ্যাপল আজ তিনটি নতুন স্মার্টওয়াচ উন্মোচন করতে পারে। এগুলো হলো—অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩, অ্যাপল ওয়াচ এসই ৩।
উন্মোচনের তালিকায় আরও থাকতে পারে নতুন এয়ারপডসপ্রো (তৃতীয় প্রজন্মের) ট্রু ওয়্যারলেস হেডসেট। এ ছাড়া ইভেন্টের শেষ দিকে অ্যাপল ঘোষণা দিতে পারে আইওএস ২৬, আইপ্যাড ওএস ২৬ এবং অন্যান্য অপারেটিং সিস্টেম আপডেটের সময় সম্পর্কে।
তথ্যসূত্র: অ্যাপল ও ৩৬০ গ্যাজেটস

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
১৪ ঘণ্টা আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
২ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
২ দিন আগে