
গুগল চ্যাটবট বার্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চে নির্বাচন সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা সীমিত করবে অ্যালফাবেট। যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
অ্যালফাবেট বলছে, ২০২৪ সালের শুরু থেকেই কার্যকরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
টেক জায়ান্টটি বলছে, ভোটারদের নির্বাচন সম্পর্কিত সেবা দেওয়ায় এবং প্রচারণায় সহায়তার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেমন ভূমিকা পালন করবে, তা তীক্ষ্ণ নজর রাখবে অ্যালফাবেট।
রাজনৈতিক প্রচারণা ও অন্যান্য নিয়ন্ত্রিত খাতের বিজ্ঞাপনে জেনারেটিভ এআই বিজ্ঞাপন টুল ব্যবহার বন্ধ করা হচ্ছে বলে গত নভেম্বরে মেটা জানায়। এআই বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ফেসবুক বা ইনস্টাগ্রামে রাজনৈতিক, সামাজিক বা নির্বাচনসংক্রান্ত বিজ্ঞাপনগুলো পরিবর্তন বা তৈরি করলে তা মেটাকে জানাতে হবে।
মেটা বিধিনিষেধ আরোপ করলেও কিছুটা উল্টো পথে হাঁটছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স (টুইটার)। ২০১৯ সাল থেকে এই প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ থাকলেও গত আগস্টে নতুন করে যুক্তরাষ্ট্রের প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেওয়ার কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে নিরাপত্তা ও নির্বাচনী দলের পরিধি বাড়ানো হবে বলে এক্স জানিয়েছে।
মাস্কের এই প্ল্যাটফর্ম নিয়ে তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়ন। ভুল তথ্য ছড়ানোর কারণে বিশ্বের অনেক সরকার এআই নিয়ন্ত্রণে একজোট হচ্ছে।
রাজনৈতিক বিজ্ঞাপনে ছবি বা অডিওর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া গত সেপ্টেম্বরে বাধ্যতামূলক করেছে গুগল।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১২ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে