ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর এনেছে ফেসবুক। স্টোরি ভিউর মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ চালু করেছে এই প্ল্যাটফর্ম। মনিটাইজেশনের আওতায় থাকা সব দেশের ক্রিয়েটররা এই সুবিধা পাবেন। ফেসবুকে যেসব ক্রিয়েটরের মনিটাইজেশন চালু আছে, স্টোরি মনিটাইজেশন সক্রিয় করার জন্য তাঁদের নতুন করে কিছু করতে হবে না।
এই নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে ক্রিয়েটররা পুরোনো কনটেন্টও তাঁদের স্টোরিতে পোস্ট করে আয় করতে পারবেন। যেমন যদি কোনো ক্রিয়েটর আগে রেসিপির ভিডিও তৈরি করে থাকেন এবং সেই ভিডিও এখন যদি স্টোরিতে পোস্ট করেন, তাহলে সেখান থেকেও অর্থ উপার্জন করতে পারবেন।
ফেসবুকের এক প্রতিনিধি ইয়াহুর টেকসাইট ‘টেকক্রাঞ্চ’কে জানিয়েছেন, স্টোরির আয় ভিউ নয়, কনটেন্টের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। এই নতুন ফিচারের মাধ্যমে ফেসবুকের লক্ষ্য আরও বেশি কনটেন্ট তৈরি এবং ফেসবুক প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের সক্রিয়তা বাড়ানো।
এ ছাড়া ফিচারটির মাধ্যমে টিকটককে প্রতিযোগিতায় টেক্কা দেওয়ার চেষ্টা করছে ফেসবুক। গত বছর থেকে ফেসবুক বিভিন্ন ধরনের কনটেন্ট মনিটাইজেশন সুবিধা চালু করেছে; যেমন ইন-স্ট্রিম অ্যাডস এবং রিলস অ্যাডস। এই উদ্যোগের একটি অংশ হিসেবে স্টোরি মনিটাইজেশন চালু করা হলো।
ফেসবুক গত বছরের অক্টোবরে ঘোষণা করেছে, রিলসসহ অন্যান্য শর্ট ভিডিও কনটেন্ট থেকে পেমেন্ট ৮০ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে ফেসবুকে ক্রিয়েটররা দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। ২০১৭ সালে মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফেসবুক ৪ মিলিয়নের বেশি ক্রিয়েটরকে পেমেন্ট দিয়েছে। এর মধ্য দিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করা এবং শেয়ার করা ক্রিয়েটরদের জন্য আরও বেশি লাভজনক হয়ে উঠেছে।
সূত্র: টেকক্রাঞ্চ
আরও খবর পড়ুন:

আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
১৮ ঘণ্টা আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ বুধবার এক বিবৃতিতে ৪৪ লাখ ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজটির কার্যক্রম বন্ধের কথা জানানো হয়।
২১ ঘণ্টা আগে
বছর পাঁচেক আগে করোনার সংক্রমণে পৃথিবী থেমে গিয়েছিল, পুরো মানবসভ্যতা বিলীন হতে বসেছিল। আর তার ১০০ বছর আগে স্প্যানিশ ফ্লুর বিষাদময় বৈশ্বিক মহামারির ইতিহাসও আমাদের জানা আছে। ১৯১৮ থেকে ১৯২০ সাল—এই দুই বছরে ২০০ কোটির কম মানুষের এই পৃথিবীর ৩ থেকে ৫ কোটি মানবসন্তানের জীবনহানি ঘটিয়েছিল সেই ভয়ংকর ভাইরাস।
২ দিন আগে