সাইবার নিরাপত্তা বিষয়ক স্টার্টআপ ‘উইজ’ কোম্পানিকে কিনে নিতে পারে সার্চ জায়ান্ট গুগল। প্রায় ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে স্টার্টআপটিকে অধিগ্রহণ করতে পারে কোম্পানিটি। চুক্তিটি নিয়ে আলোচনা হচ্ছে দুই কোম্পানির মধ্যে। এই চুক্তি কার্যকর হলে গুগলের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় অঙ্কের অধিগ্রহণ। সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ক্লাউড কম্পিউটিংয়ের জন্য সাইবার নিরাপত্তা সফটওয়্যার তৈরি করে উইজ। অধিগ্রহণের পর গুগলের সাইবার নিরাপত্তার বিষয়টির দেখাশোনা করবে কোম্পানিটি।
গত বছর ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ কোটি ডলার বিনিয়োগ পায় উইজ। এরপর থেকেই স্টার্টআপটির সঙ্গে অধিগ্রহণের চুক্তি নিয়ে আলোচনা করছে গুগল। তবে অধিগ্রহণের সবগুলো শর্ত এখনো চূড়ান্ত হয়নি ও এই আলোচনা শর্তের বিষয়ে ঐকমত্যে পৌঁছালে শিগগিরই অধিগ্রহণ সম্পন্ন হবে।
এ বিষয়ে গুগল বা উইজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
বর্তমানে অধিগ্রহণের বিভিন্ন শর্ত নিয়ে উইজের সঙ্গে চূড়ান্ত আলোচনা করছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এসব শর্তের বিষয়ে ঐকমত্যে পৌঁছালে শিগগিরই অধিগ্রহণ সম্পন্ন হবে।
প্রায় এক দশক আগে ১ হাজার ২৫০ কোটি ডলারে মটোরোলা কোম্পানিকে কিনে নেয় গুগল। তবে উইজের অধিগ্রহণ মটোরোলার অধিগ্রহণের হিসাবকে সহজেই ছাড়িয়ে যাবে। তবে ব্যাপক পরিমাণে ক্ষতির জন্য মাত্র দুই বছর পর মটোরোলার সঙ্গে চুক্তি বাতিল করে গুগল।
উইজ কোম্পানির বর্তমান বাজারমূল্য ১২ বিলিয়ন বা ১ হাজার ২০০ কোটি ডলার। আর গুগলের এই বিনিয়োগ স্টার্টআপটির মূল মূল্যেরও দ্বিগুণ হবে।
সাইবার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং ব্যবসার নিরাপত্তা আরও শক্তিশালী করতে ২০২২ সালের মার্চ মাসে ৫৪০ কোটি ডলারে ‘ম্যানডিয়ান্ট’ অধিগ্রহণ করেছিল গুগলে মূল কোম্পানি অ্যালফাবেট।
নিজের সার্চ ইঞ্জিন ছাড়াও ক্লাউড কম্পিউটিং ব্যবসাকে আরও শক্তিশালী করার জন্য নিরাপত্তার ওপর জোর দিচ্ছে গুগল। সম্প্রতি গুগলের ক্লাউড সেবার বিক্রি বেড়ে গেলেও মাইক্রোসফট ও আমাজনের মতো কোম্পানি থেকে পিছিয়ে আছে এই টেক জায়ান্ট।
নিরাপত্তা বিষয়ক কোম্পানি ওয়েডবুশ গত সোমবার ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র ইক্যুইটি গবেষণা বিশ্লেষক ড্যান আইভস বলেন, গুগল ক্লাউডের সাইবার নিরাপত্তার ওপর বেশ জোর দিচ্ছে।
সম্প্রতি বছরগুলোতে ক্লাউডের সেবার নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের ডেটা ক্লাউডে রাখছে। ফলে ক্লাউড প্রযুক্তিতে টেক জায়ান্টদের বিনিয়োগ যেমন বাড়ছে, তেমনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্লাউড সার্ভিসের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও। তাই উইজের মতো স্টার্টআপের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে।
২০২২ সালে ইতিহাসের দ্রুততম বর্ধনশীল সফটওয়্যার কোম্পানিতে পরিণত হয় উইজ। প্রতিষ্ঠার ১৮ মাসেরও কম সময়ের মধ্যে বার্ষিক দশ কোটি ডলার আয় করে কোম্পানিটি।
গুগলের অধিগ্রহণের চুক্তি চূড়ান্ত হলে এটি উইজ ও এর প্রতিষ্ঠাতাদের জন্য বড় বিষয় হয়ে দাঁড়াবে।
২০২০ সালের মার্চ মাসে করোনা মহামারি সময়ে উইজের যাত্রা শুরু হয়। এর চারজন প্রতিষ্ঠাতা হলেন—আসাফ র্যাপাপোর্ট, অমি লুটওয়াক, ইয়ানন কস্টিকা ও রয় রেজনিক। কোম্পানিটি বলছে, উইজের ৪০ শতাংশ লাভ ১০০টি কোম্পানির গ্রাহক থেকে আসে।
উল্লেখযোগ্য গ্রাহকদের মধ্যে রয়েছে বিএমডাব্লু, স্ল্যাক ও সেলসফোর্স। সেই সঙ্গে অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মতো ক্লাউড কোম্পানির সঙ্গেও কাজ করছে।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
১৩ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
২০ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
২১ ঘণ্টা আগে