
গুগল ফটোজের ১০ বছর পূর্তি উপলক্ষে অ্যাপে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের এডিটর। বরাবরের মতো এবারও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রয়েছে মূল ভূমিকায়।
নতুনভাবে সাজানো গুগল ফটোজ অ্যাপে যুক্ত হয়েছে সেসব এডিটিং টুল, যা এত দিন শুধু পিক্সেল ৯ ফোনে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে আছে ম্যাজিক এডিটর, অটো ফ্রেম এবং রিইম্যাজিন।
অটো ফ্রেম ফিচার ছবি ক্রপ করতে সাহায্য করে। প্রয়োজনে ছবির মূল বিষয়বস্তুর বাইরে থাকা অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করে ফেলে। এর ফলে ছবির ফ্রেমিং আরও সুন্দর হয়।
পিক্সেল থেকে আসা আরেকটি ফিচার রিইম্যাজিন, যা দিয়ে ছবিতে অনুপস্থিত উপাদান—যেমন: পাতা বা সবুজ ঘাস ইত্যাদি ছবিতে জুড়ে দেওয়া যায়। এটি একদিকে যেমন মুগ্ধ করে, অন্যদিকে কিছুটা অস্বস্তিও জাগায়। কারণ, কোনটি বাস্তব স্মৃতি আর কোনটি কৃত্রিম, সেটি বোঝা কঠিন হয়ে পড়ে। এ কারণে গুগল এখন থেকে এ ধরনের এডিটেড ছবিতে ‘এআই জেনারেটেড’ জলছাপ যুক্ত করে দিচ্ছে।
নতুন এডিটরে আরও যুক্ত হয়েছে এআই এনহান্স নামের একটি ফিচার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, এই ফিচার বেছে নিলে এটি তিনটি সম্ভাব্য এডিট তৈরি করে দেয়। এগুলো তৈরি হয় বিদ্যমান শার্পেনিং, অবজেক্ট রিমুভাল ইত্যাদি টুলের সমন্বয়ে। এরপর ব্যবহারকারী পছন্দমতো একটি চূড়ান্ত সংস্করণ বেছে নিতে পারেন। এআই ইনহ্যান্সড বাটনটি এডিট মেনুর মধ্যে আগের ইনহ্যান্সড ও ডায়নামিক বাটনের পাশে থাকবে।
ছবি শেয়ার করাও সহজ করা হয়েছে। এখন থেকে অ্যালবামের জন্য একটি কিউআর কোড তৈরি করা যাবে। বন্ধুদের ফোনে স্ক্যান করলেই সরাসরি ছবি দেখা যাবে। চাইলে প্রিন্ট করে কোথাও ঝুলিয়ে দেওয়া যাবে।
গুগল জানায়, নতুন এডিটরটি আগামী জুনে অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু হচ্ছে। আইওএস সংস্করণটি আসবে বছরের শেষ দিকে।
২০১৫ সালে চালু হওয়ার পর থেকে গুগল ফটোজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ছবি সংরক্ষণের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, প্রতি মাসে ১৫০ কোটির বেশি মানুষ গুগল ফটোজ ব্যবহার করেন, আর এতে সংরক্ষিত হয়েছে ৯ ট্রিলিয়নেরও বেশি ছবি ও ভিডিও।
তথ্যসূত্র: ইএনগ্যাজেট

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১১ ঘণ্টা আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৩ দিন আগে