কোনো গন্তব্যের দিক–নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের লোকেশন অন্যদের শেয়ার করার সুবিধাও দেয় গুগল ম্যাপস। এই লোকেশন শেয়ারের মাধ্যমে সহজেই পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিজের অবস্থান জানানো যায়। কয়েকটি ধাপ অনুসরণ করলেই গুগল ম্যাপস থেকে খুব সহজে লোকেশন শেয়ার করা যাবে।
গুগল ম্যাপস থেকে লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. গুগল ম্যাপ অ্যাপ খুলুন
মোবাইল ফোনে গুগল ম্যাপস অ্যাপটি খুলুন। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে নাকি তা নিশ্চিত করুন।
২. নিজের অবস্থান শনাক্ত করুন
নিজের বর্তমান অবস্থান ম্যাপে শনাক্ত করুন। এজন্য গুগল ম্যাপসকে ডিভাইসের লোকেশন সার্ভিস ব্যবহার করার অনুমতি দিতে হবে। ম্যাপসে নিজের অবস্থান দেখা গেলে এরপর তা শেয়ার করা যাবে।
৩. লোকেশন আইকোন বা ব্লু ডট ট্যাপ করুন
ম্যাপসের মধ্যে একটি ব্লু ডট দেখা যাবে যা আপনার লোকেশন নির্দেশ করে। ব্লু ডটে ট্যাপ করলে একটি মেনু দেখা যাবে।
৪.‘শেয়ার ইউওর লোকেশন’ নির্বাচন করুন
মেনু থেকে ‘শেয়ার ইউওর লোকেশন’ বা এই ধরনের অপশন নির্বাচন করুন। এর ফলে গুগল ম্যাপস একটি লিংক তৈরি করবে বা শেয়ার করার জন্য বিভিন্ন অপশন দেবে।
৫. গ্রাহক ও সময় নির্বাচন করুন
যার সঙ্গে লোকেশন শেয়ার করবেন তার কন্টাক্ট ডিটেইলস অ্যাপসটিতে দিন। মেসেজে, ইমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বা অন্যান্য মাধ্যমে গুগল ম্যাপসের লিংকটি শেয়ার করা যাবে। এ ছাড়া অন্যদের সঙ্গে লোকেশন কতক্ষণ শেয়ার করতে চান তার সময়ও বেঁধে দেওয়া যায়।
৬. লিংকটি সেন্ড করুন
লোকেশন শেয়ারের জন্য কন্টাক্ট বা মাধ্যম নির্বাচন করার পর সেন্ড বাটনে ট্যাপ করুন। গুগল ম্যাপসের একটি লিংক তৈরি হবে ও এর মাধ্যমে গ্রাহক আপনার বর্তমান অবস্থান দেখতে পারবে।
৭. শেয়ার করা লোকেশন দেখা
শেয়ার করা লিংকে ট্যাপ করলে গ্রাহকদের গুগল ম্যাপস চালু হবে এবং আপনার বর্তমান অবস্থান দেখতে পারবে। আপনার অবস্থান পরিবর্তনে সঙ্গে সঙ্গে তার লোকেশন ম্যাপসে দেখানো হবে। গ্রাহকেরা চাইলে এই অবস্থানের দিক নির্দেশনাও গুগল ম্যাপসে দেখতে পারবেন।
৮. লোকেশন শেয়ার বন্ধ করুন
নিজের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য লোকেশন শেয়ার কীভাবে বন্ধ করতে হয় তা জেনে রাখা উচিত। গুগল ম্যাপসে মেনুতে দিয়ে ‘স্টপ শেয়ারিং’ খুঁজে বের করুন বা প্রয়োজন অনুসারে শেয়ারিং সেটিংস সমন্বয় করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে ইন্টারনেট ব্যবহারের ধরন। সার্চ ইঞ্জিন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটা—সবখানেই এখন এআই-এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বলছে, মানুষের অনলাইন অনুসন্ধানের ধরন বদলে যাওয়ায় তাদেরও সার্চ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হচ্ছে।
১ দিন আগে
জাপানে প্রবীণ নারীদের একটি উল্লেখযোগ্য অংশ পারিবারিক বা সম্পর্কের টানাপোড়েনের মতো সংবেদনশীল বিষয়ে মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর পরামর্শ নিতে বেশি পছন্দ করছেন। সম্প্রতি দেশটিতে পরিচালিত এক নতুন জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এটিকে মানুষের মানসিক সাহচর্য ও কাউন্সেলিংয়ের ক্ষেত্রে...
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা করতে পারবেন। রকেট তৈরির পাশাপাশি ‘স্টারলিংক’ নামের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে থাকে...
৪ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলার তোড়জোড় করছিলেন সিঙ্গাপুরের মেটা অফিসের এক কর্মী। হঠাৎ ইনবক্সে টুং করে শব্দ। সময় তখন ভোর ৪টা। ই-মেইলে লেখা—‘কোম্পানিতে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই।’
৫ দিন আগে