
আগামী মাস থেকে রাশিয়ার সব মোবাইল ফোন ও ট্যাবলেটে ‘ম্যাক্স’ নামের একটি রাষ্ট্র-সমর্থিত মেসেজিং অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল করা থাকবে। ইন্টারনেট নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার।
এই অ্যাপকে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরা হলেও সমালোচকেরা বলছেন, এটি নজরদারির জন্য ব্যবহার হতে পারে। রাশিয়া কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে কল সীমিত করে দিয়েছিল। কারণ, বিদেশি মালিকানাধীন এসব প্ল্যাটফর্মকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রতারণা ও সন্ত্রাসবাদ মামলায় তথ্য ভাগাভাগি করতে ব্যর্থ বলে অভিযোগ করেছিল।
রাশিয়া ২০২২ সালে মেটাকে ‘চরমপন্থী সংগঠন’ হিসেবে চিহ্নিত করলেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা চলছিল। তবে রুশ কর্তৃপক্ষ কয়েকবার অ্যাপটিকে নিষিদ্ধ তথ্য না সরানোর কারণে শাস্তি দিয়েছে।

নতুন ম্যাক্স অ্যাপটি সরকারি সেবাগুলোর সঙ্গে সংযুক্ত থাকবে এবং আগামী ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ায় বিক্রীত সব ‘গ্যাজেট’, অর্থাৎ মোবাইল ফোন ও ট্যাবলেটে অ্যাপটি বাধ্যতামূলকভাবে ইনস্টল থাকবে।
এদিকে বর্তমানে সব অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রি-ইনস্টল থাকে রাশিয়ার নিজস্ব অ্যাপ স্টোর রুস্টোর। তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে সব অ্যাপল ডিভাইসেও বাধ্যতামূলক প্রি-ইনস্টল করা হবে।
এ ছাড়া আগামী ১ জানুয়ারি থেকে রাশিয়ায় বিক্রীত সব স্মার্ট টিভিতে লাইম এইচডি টিভি নামের একটি অনলাইন রাশিয়ান ভাষার টিভি অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল করা হবে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা রাশিয়ান রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলগুলো বিনা মূল্যে দেখতে পারবেন।
গত মাসে এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, রাশিয়ার সরকার দেশের ইন্টারনেট পরিকাঠামোর ওপর নিয়ন্ত্রণ বাড়াতে প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করছে। এর ফলে সরকার বিরুদ্ধ ওয়েবসাইট ও সেন্সরশিপ এড়িয়ে যাওয়ার টুল আরও বেশি মাত্রায় ব্লক করতে বা গতি কমাতে পারছে।
তথ্যসূত্র: রয়টার্স
সকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শেষ স্ক্রল! এ যুগের মানুষের ২৪ ঘণ্টার রুটিন এখন বন্দী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি কাচের স্ক্রিনে। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউব শর্টসের অন্তহীন গোলকধাঁধায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে
২ দিন আগে
ঈদের সময় বড় শহরগুলো যেন অচেনা রূপ নেয়। চিরচেনা যানজটের শহর হয়ে যায় একেবারে ফাঁকা। তবে এই ফাঁকা শহরে ঈদের রাতে আত্মীয়ের বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন অনেকে। চালকের সংখ্যা সীমিত থাকায় বাস্তবতা হলো, বাইক বা গাড়ি পেতে বেশ ঝক্কিতে পড়তে হয় এ সময়।
২ দিন আগে
নব্বই বা শূন্য দশকের শুরুর দিকের সেই কোরবানির ঈদের দিনগুলোর কথা মনে আছে? হাটের গরু নিয়ে তুমুল উত্তেজনা কিংবা ঈদের দিন সকাল থেকে মাংস কাটাছেঁড়ার বিশাল ব্যস্ততা। এর মাঝেও আমাদের শৈশবের একটা বড় অংশজুড়ে থাকত ঈদ কার্ড। ঈদের আগের রাতে ড্রয়িংরুমে বসে একদিকে বড়রা যখন মাংস বিলি-বণ্টনের
২ দিন আগে
ঈদের নানা কাজের ব্যস্ততা, আড্ডা আর ঘোরাঘুরির চোটে অনেকেই স্মার্টফোনের চার্জের কথা একদম ভুলে যান। এবার জেনে রাখুন, ঈদের এই ব্যস্ততা আর বিদ্যুৎ-সংকটের মধ্যেও কীভাবে স্মার্টফোনের চার্জ দীর্ঘসময় ধরে রাখবেন।
২ দিন আগে